
এর আগে ৬ নভেম্বর উপজেলার ৬নং গ্রামের শ্মশান মন্দিরের মাঠ থেকে ৭ ফুট লম্বা ও ১০-১১ কেজি ওজনের আরেকটি অজগর উদ্ধার হয়। স্থানীয় কয়েকজন যুবক রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় শ্মশান মন্দিরের মাঠে ঘেরা দেয়া জালে অজগর সাপটি আটকে থাকতে দেখে বন বিভাগকে খবর দেয়।
সুন্দরবন পশ্চিম বন বিভাগ খুলনা রেঞ্জের বানিয়াখালি ফরেস্ট স্টেশন কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, সুন্দরবন থেকে অজগর সাপ দুইটি কোনভাবে লোকালয়ে চলে এসেছে। পর পর দুইটি অজগর সাপ উদ্ধার হওয়ায় লোকালয়ে আরও সাপ থাকার সম্ভাবনা তৈরি হয়েছে। তিনি বলেন, উদ্ধার হওয়া সাপগুলো সুন্দরবনে অবমুক্ত করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



