Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক ফের সাগর অভিমুখে ৩ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া
আন্তর্জাতিক

ফের সাগর অভিমুখে ৩ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

By জুমবাংলা নিউজ ডেস্কমে 25, 2022Updated:মে 25, 20222 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়া আজ (বুধবার) সকালে সাগর অভিমুখে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে খবর দিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। দেশটির জয়েন্ট চিফস অব স্টাফের দপ্তর এক বিবৃতিতে বলেছে, স্থানীয় সময় সকাল ৬টা থেকে ৭টার মধ্যে নিজের পূর্ব উপকূল লক্ষ্য করে পরপর অন্তত তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। খবর পার্সটুডে’র।

প্রতীকী ছবি
Advertisement

একই সময়ে জাপানের প্রধানমন্ত্রীর দপ্তর এক ঘোষণায় বলেছে, “উত্তর কোরিয়া থেকে ‘একটি’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষিপ্ত হয়ে থাকতে পারে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় খবর দিয়েছে।” পিয়ংইয়ং-এর পক্ষ থেকে অবশ্য এ সম্পর্কে কোনো ঘোষণা দেয়া হয়নি। উত্তর কোরিয়া খুব কমই নিজের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বা পরীক্ষার খবর তাৎক্ষণিকভাবে প্রচার করে।

আজকের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর সত্যি হয়ে থাকলে চলতি বছর এ নিয়ে ১৬ বার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। আমেরিকা দাবি করেছে, এর মধ্যে গত ৪মে উত্তর কোরিয়া একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যর্থ পরীক্ষা চালায়। ক্ষেপণাস্ত্রটি উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয় বলে ওয়াশিংটন দাবি করেছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দক্ষিণ কোরিয়া ও জাপান সফর করে যাওয়ার পরপরই সাগর অভিমুখে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়ায়। দক্ষিণ কোরিয়া সফরকালে ‘উত্তর কোরিয়ার পরমাণু হুমকি’ মোকাবিলায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়ার বিস্তার ঘটানোর অঙ্গীকার করেন বাইডেন। তিনি উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ধ্বংস করার ব্যাপারে দেশটির নেতা কিম জং-উনের সঙ্গে ‘আন্তরিক’ সংলাপে বসার আগ্রহ প্রকাশ করেন।

বাইডেনের পূর্বসুরি ডোনাল্ড ট্রাম্প ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে কিমের সঙ্গে তিনবার সরাসরি আলোচনায় বসেন। ওইসব আলোচনায় উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ধ্বংসের ব্যাপারে কিম আন্তরিকতা দেখালেও ট্রাম্পের খামখেয়ালির কারণে সে সংলাপ ব্যর্থ হয়।তখন থেকে উত্তর কোরিয়া তার ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র কর্মসূচি জোরদার করেছে এবং আমেরিকাও দেশটির ওপর নিষেধাজ্ঞার পরিধি বাড়িয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
oil-barrels-ai

তিন মাসে প্রথমবার ৮০ ডলারের নিচে নামল তেল

জুন 16, 2026
ভূমিকম্পে কাঁপল চীন

৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

জুন 16, 2026
জার্সি

জি৭ সম্মেলনে ট্রাম্পকে জার্মানির জার্সি উপহার, ‘একই দলে আছি’ মন্তব্য মের্জের

জুন 16, 2026
Latest News
oil-barrels-ai

তিন মাসে প্রথমবার ৮০ ডলারের নিচে নামল তেল

ভূমিকম্পে কাঁপল চীন

৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

জার্সি

জি৭ সম্মেলনে ট্রাম্পকে জার্মানির জার্সি উপহার, ‘একই দলে আছি’ মন্তব্য মের্জের

ট্রাম্প

পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প

গিলাফে সজ্জিত পবিত্র কাবা

নতুন গিলাফে সজ্জিত পবিত্র কাবা

বাংলাদেশ সীমান্ত

বাংলাদেশ সীমান্ত নিয়ে দিল্লির নতুন তৎপরতা

ট্রাম্প

চুক্তি সইয়ের সব কাজ শেষ, বিস্তারিত আসছে : ট্রাম্প

ইরানি

বারবার প্রতিশ্রুতি ভঙ্গের অভিজ্ঞতা সংশয়ে ইরানিরা

নতুন তৎপরতা

বাংলাদেশ সীমান্ত নিয়ে দিল্লির নতুন তৎপরতা

বাধ্য নয়

মার্কিন-ইরান চুক্তি মানতে আমরা বাধ্য নয়: ইসরায়েলি মন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa