Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমগুলোর ফেসবুক পেইজ বন্ধ করে দেয়ায় ফেসবুকের তীব্র সমালোচনা করেছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ। সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানে যেতে ফেসবুক কর্তৃপক্ষকে আহ্বান জানান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব। সাংবাদিক ও সংবাদ মাধ্যমের মানোন্নয়নে অস্ট্রেলিয়া অনুকরণীয় পদক্ষেপ নিয়েছে বলে মত মার্কিন প্রযুক্তি বিশেষজ্ঞদের।

ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রচারে লভ্যাংশের ভাগ দিতে হবে। টেক জায়ান্টগুলো, অস্ট্রেলিয়ার এমন আইনের বিরোধিতায় দেশটির সংবাদ মাধ্যমগুলোর সব পেইজ বন্ধ করে দেয়ায় ফেইসবুকের তীব্র সমালোচনা শুরু হয়েছে। ফেসবুকে সংবাদ প্রচার ও শেয়ার বন্ধ থাকায় ক্ষুব্ধ দেশটির বাসিন্দারা।

‘সংবাদ মাধ্যম সবার জন্য উন্মুক্ত থাকতে হবে। এটা কোন কথা হতে পারে না যে, সরকারের সাথে আলোচনা না করে তারা সংবাদ দেখানো বন্ধ করে দেবে। তথ্যই যদি না থাকে তাহলে ফেসবুক ব্যবহার কেন করবো?’

সমালোচনায় মেতেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর মার্কিন প্রযুক্তি বিশেষজ্ঞরাও।

‘অস্ট্রেলিয়ার সরকারের সঙ্গে ফেসবুক কর্তৃপক্ষের পেশাদারিত্ব নিয়ে গঠনমূলক কথা বলা উচিত। সংবাদ অবশ্যই স্বল্প ব্যয়ে সব শ্রেণির মানুষের কাছে পৌঁছাতে হবে। দুপক্ষকে সমঝোতায় পৌঁছাতে হবে। পেইজ বন্ধ করে দেয়া কোন সমাধান নয়।’

‘সংবাদকর্মীদের মানোন্নয়নে অস্ট্রেলীয় সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। এটি খুবই বাস্তবসম্মত। টেক জায়ান্ট প্রতিষ্ঠানগুলো সংবাদ প্রচার করে ভালো অংকের টাকা পায়। তাহলে মুনাফা কেনো দেবে না?’

এদিকে, বন্ধ করে দেয়া ফেসবুক পেইজগুলো পুনরায় সচলের আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। এসময় বিশ্বের অন্যান্য দেশ অস্ট্রেলিয়াকে অনুসরণ করে সংবাদ প্রচারের জন্য টেক জায়ান্ট প্রতিষ্ঠানগুলোকে মুনাফা দেয়ায় বাধ্যবাধতা আনতে পারে বলে আভাস দেন তিনি।

‘ফ্রান্স, কানাডা, যুক্তরাজ্যসহ কয়েক দেশের সরকার প্রধানের সঙ্গে আলোচনা হয়েছে এই বিষয়ে। তারা সবাই অস্ট্রেলিয়ার নেয়া সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন। হয়তো অস্ট্রেলিয়ার পর কোন কোন দেশ নিজেদের আইনেও এমন কিছু যুক্ত করবেন।’

এর আগে, অস্ট্রেলীয় সরকারের প্রস্তাবিত নতুন আইনের প্রতিবাদে বুধবার থেকে ব্যবহারকারীদের জন্য নিজেদের প্ল্যাটফর্মে নিউজ দেখা ও শেয়ার করা বন্ধ করে দেয় ফেসবুক।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.