Advertisement
জুমবাংলা ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্ম অবমাননামূলক কথা বলার অভিযোগে পঞ্চগড় ও কুড়িগ্রামে ২ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে পঞ্চগড় শহরের পৌর এলাকার মিঠাপুকুর থেকে পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুদর্শন কুমার রায়ের নেতৃত্বে পঞ্চগড় সদর থানা পুলিশ ও ডিবি পুলিশের একটি দল এক যুবককে আটক করে।

জানা যায়, গত শুক্রবার (১৭ এপ্রিল) ফেসবুকে তার একটি মন্তব্যের কারণে ধর্মপ্রাণ মুসল্লীরা অবিলম্বে তাকে গ্রেফতার করে শাস্তি প্রদানের দাবি জানায়। এরই প্রেক্ষিতে শনিবার দুপুরে তার বাসা থেকে তাকে আটক করা হয়।

পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সূদর্শন কুমার রায় জানান, এ বিষয়ে পঞ্চগড় সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

অন্যদিকে, একই অভিযোগে কুড়িগ্রামেও আরেক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ বাজারে শনিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে বিক্ষুদ্ধ এলাকাবাসী ওই যুবককে ধাওয়া করলে তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে আশ্রয় নেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পরে, বিকেলের দিকে কালিগঞ্জ ইউনিয়নের তাহেরের মোড় জামে মসজিদের ইমাম মাওলানা মো. রফিকুল ইসলাম বাদি হয়ে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

রোববার (১৯ এপ্রিল) গ্রেফতারকৃত যুবককে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মো. রওশন কবীর।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.