
রাব্বি গোলই আফরোজ সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। মেয়েটি নাটোর বলারীপাড়ার বাসিন্দা।
মামলার বিবরণে জানা যায়, ৬ মাস আগে ফেসবুকের মাধ্যমে রাব্বির সাথে মেয়েটির পরিচয় হয়। পরে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৩ মার্চ দুজন চলনবিলের কবিরগঞ্জ পার্কে বেড়াতে যায়। সেখানকার একটি কক্ষে বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়েটির সাথে দৈহিক সম্পর্কে লিপ্ত হয় আহমেদ রাব্বি। এসময় কৌশলে কিছু আপত্তিকর ছবি তুলে রাখে। পরে কিছু ছবি ফেসবুকে পোস্ট করা হয়।
মামলার তদন্তকারী অফিসার এসআই ইলিয়াস জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। আদালতে মেয়ে জবানবন্দী দেবে।
সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, ওই মেয়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ সোমবার আহমেদ রাব্বিকে আটক করে মঙ্গলবার দুপুরে জেল হাজতে পাঠায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



