
পরে ওই তরুণী তাকে বিয়ে করতে চাইলে মাহবুব অস্বীকৃতি জানান। গত ১৫ নভেম্বর এ বিষয়ে ওই তরুণী থানায় একটি মামলা দায়ের করেন। এরপর মাহবুবের বাড়িতে এসে অনশন করেছেন তিনি। অভিযুক্ত মাহবুবের বাবা সহিদ উল্যাহ অভিযোগ করে বলেন, ‘মেয়েটি বাড়িতে ঢুকে আমাদের লাঞ্ছিত করেছে। ঘরের মালামাল ভাঙচুর করেছে। পরে আমি থানায় খবর দিয়েছি।’ এ বিষয়ে জানতে চাইলে চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ বড়ুয়া জানান, ‘ওই তরুণীর মামলাটি তদন্তাধীন রয়েছে। দুই পক্ষ বর্তমানে থানায় আছে। আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



