শীতে সাধারণত জেল্লা হারায় ত্বক। তার একটি বড় কারণ হচ্ছে— আবহাওয়া। ফলে স্বাভাবিকভাবেই আমরা শীতে ত্বক ঝকঝকে করতে নানারকম তেল-ক্রিম ব্যবহার করে থাকি। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, লাভের লাভ কিছুই হয় না। কয়েক ঘণ্টার মধ্যেই আবার রুক্ষ-শুষ্ক হয়ে যায় সেই ত্বক। হাত-পায়ের পাশাপাশি খসখসে হয়ে যায় গালও। কিন্তু আপনি জানেন কি, এ সমস্যা সমাধানের উপায় রয়েছে আপনার হাতের কাছেই?

চলুন জেনে নেওয়া যাক, কোন ত্বকে কোন ফেস অয়েল ব্যবহারে এই শীতেও নিমেষে আপনার ত্বক ঝকঝকে করতে পারে—
কার জন্য আদর্শ কোন তেল
যে কোনো মৌসুমে ত্বক হাসিখুশি রাখতে অব্যর্থ আমন্ড তেল। এ তেল ধীরে ধীরে শুষে নেয় ত্বক। ভেতর থেকে হাইড্রেট করে। ফলে শীতের মৌসুমেও ত্বক রীতিমতো চকচক করে। তালিকায় রয়েছে চিরপরিচিত নারিকেল তেল। রাতে ঘুমানোর আগে ক্রিমের সঙ্গে নারিকেল তেল মিশিয়ে ব্যবহার করুন মুখে। আপনার জেল্লা অন্যের ইর্ষার কারণ হবেই। এ ক্ষেত্রে দারুণ কাজ করে রোজশিপ তেলও। রুক্ষতাকে দূর করে এর ভেতর থেকে তরতাজা করে ত্বক। জোজোবা অয়েলও এ ক্ষেত্রে খুব ভালো কাজ করে। ব্যবহার করতে পারেন অর্গান ওয়েল। এই তেলে রয়েছে ভিটামিন ‘ই’, যা শুষ্ককে ঝলমলে করে তোলে নিমেষে। নরম ত্বক পেতে ঘুমানোর আগে ব্যবহার করতে পারেন অলিভ অয়েলও।
তবে হ্যাঁ, মাথায় রাখতে হবে— সব ত্বকে সব তেল ব্যবহার করা যাবে না। যাদের অতিরিক্ত শুষ্ক ত্বক, তারা নারিকেল তেল, অলিভ অয়েল বা আমন্ড তেল ব্যবহার করবেন। যাদের তৈলাক্ত ত্বক, ব্রণের সমস্যা লেগে থাকে, তাদের জন্য আদর্শ জোজোবা তেল। বয়স ৩৫-এর গণ্ডি পেরোলেই ব্যবহার করুন অর্গান তেল ও রোজশিপ তেল। দেখবেন নিজের জেল্লায় চমকে যাবেন নিজেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


