Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিজ্ঞান ও প্রযুক্তি এআই চ্যাটবট গ্রকের কারসাজি— ট্যাপ করলেই আবেদনময়ী নারী
বিজ্ঞান ও প্রযুক্তি

এআই চ্যাটবট গ্রকের কারসাজি— ট্যাপ করলেই আবেদনময়ী নারী

By Md EliasFebruary 3, 20262 Mins Read

বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি এবং আধুনিক প্রযুক্তির অন্যতম প্রধান রূপকার ইলন মাস্ক। তার এআই চ্যাটবট গ্রকের বিরুদ্ধে শিশু ও নারীর কয়েক লাখেরও বেশি অশ্লীল, খোলামেলা ছবি তৈরির অভিযোগে তদন্ত শুরু হয়েছে। এর মধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নতুন রিপোর্ট ঘিরে।

এআই চ্যাটবট গ্রকের কারসাজি

Advertisement

যে রিপোর্টে দাবি করা হয়েছে, গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে এমন সব অ্যাপ এখনো রয়ে গেছে, যারা নারী ও শিশুর নগ্ন ছবি এআইয়ের সাহায্যে তৈরি করতে পারে। যদিও দুই সংস্থাই এর আগে জানিয়েছিল— এ ধরনের কোনো অ্যাপ তাদের স্টোরে রাখা নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু সাম্প্রতিক রিপোর্টের দাবি এর বিপরীতমুখী।

কীভাবে সামনে এলো বিষয়টি? আসলে বড় প্রযুক্তি সংস্থাগুলোর ওপরে নজর রাখা একটি অলাভজনক সংস্থা টেক ট্রান্সপারেন্সি প্রজেক্ট এ বিষয়টি নিয়ে তদন্ত চালাচ্ছিল। আর সেই তদন্তেই সন্ধান মিলেছে এমন সব অ্যাপের।

এ রিপোর্ট এমন একসময়ে প্রকাশ্যে এসেছে, যখন এআই ব্যবহার করে অনলাইন প্ল্যাটফর্মে নারী ও শিশুর আপত্তিকর ছবি-ভিডিও বানানো নিয়ে উদ্বেগ বাড়ছে। রিপোর্টে দাবি করা হয়েছে— গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে এমন সব অ্যাপ রয়ে গেছে, যারা এআইয়ের সাহায্যে নারীর নগ্ন ছবি তৈরি করছে। এখন পর্যন্ত গুগল প্লে স্টোরে ৫৫টি এবং অ্যাপলের অ্যাপ স্টোরে ৪৭টি এমন ধরনের অ্যাপের সন্ধান মিলেছে। কিছু অ্যাপ পুরোপুরি নগ্ন ছবি তৈরি করে থাকে।

আবার বাকিগুলো বিকিনি বা অন্তর্বাস পরিয়ে দেয়। এবং এও বলা হয়েছে, এগুলো খুঁজে বের করার জন্য খুব বেশি খোঁজাখুঁজি করতে হবে না। কেবল ‘ন্যুডিটি’, ‘আনড্রেস’ -এর মতো শব্দ দিয়ে সার্চ করলেই তারা ভেসে ওঠে। কী করে সংস্থাগুলোর তথাকথিত ‘কঠোর পর্যবেক্ষণ’ এড়িয়ে এ অ্যাপগুলো এখনো রয়ে গেছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই।

এ ধরনের অ্যাপের জনপ্রিয়তা গুগল ও অ্যাপল— উভয়ের স্টোরেই নাকি বেশ জনপ্রিয়। যার অন্যতম কারণ হচ্ছে— স্রেফ একটা ট্যাপ বা সহজ কোনো টেক্স কমান্ডেই কোনো পোশাক পরিহিত নারীকে নগ্ন করে দেওয়া যায় এসব অ্যাপে। এখন পর্যন্ত এ ধরনের ৭০ কোটি ছবি ডাউনলোড করা হয়েছে বলে দাবি রিপোর্টের, যা থেকে অ্যাপগুলোর সম্মিলিত আয় ১১৭ মিলিয়ন ডলার।

এ আর রহমানকে অতিথি করায় বিজেপি নেতার তোপের মুখে কপিল শর্মা

উল্লেখ্য, মোদি সরকারও একই কারণে গ্রককে নোটিশ ধরিয়ে দিয়েছিল। এআইকে কাজে লাগিয়ে যেভাবে অশ্লীল, আপত্তিকর এবং যৌন উসকানিমূলক ছবি-ভিডিও বানানো হচ্ছে, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্র। এর মধ্যেই উদ্বেগ আরও বাড়াল নয়া রিপোর্ট।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Md Elias
  • Website

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.

Related Posts
ব্যাংক অ্যাকাউন্ট

এই অ্যাপের ফাঁদে ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হতে পারে, সাবধান থাকবেন যেভাবে

June 23, 2026
Phone

ফোনের বাক্স ফেলে দেন? এতেই আছে আপনার ডিভাইসের রক্ষাকবচ

June 20, 2026
ধুলিঝড়

মঙ্গলগ্রহে ধুলিঝড়ের নজরকাড়া দৃশ্য ধরা পড়ল ইউরোপীয় মহাকাশ সংস্থার ক্যামেরায়

June 19, 2026

Latest News

ব্যাংক অ্যাকাউন্ট

এই অ্যাপের ফাঁদে ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হতে পারে, সাবধান থাকবেন যেভাবে

Phone

ফোনের বাক্স ফেলে দেন? এতেই আছে আপনার ডিভাইসের রক্ষাকবচ

ধুলিঝড়

মঙ্গলগ্রহে ধুলিঝড়ের নজরকাড়া দৃশ্য ধরা পড়ল ইউরোপীয় মহাকাশ সংস্থার ক্যামেরায়

অ্যাপল

অ্যাপল গ্রাহকদের জন্য দুঃসংবাদ, বাড়তে পারে সব ডিভাইসের দাম

হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ ওয়েবে আসছে ভয়েস-ভিডিও কল, মিলবে স্ক্রিন শেয়ারিং সুবিধাও

হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে? দ্রুত করুন এই কাজগুলো

আটলান্টিক

আটলান্টিকের গভীর স্রোত দুর্বল, বিশ্বজুড়ে আবহাওয়ায় বড় প্রভাবের শঙ্কা

সংকট

মেমোরি চিপ সংকটে বাড়তে পারে আইফোনসহ অ্যাপলের পণ্যের দাম

হুয়াওয়ে

হুয়াওয়ে আনছে দুইটি নতুন ওয়্যারলেস ইয়ারবাডস

সিমুলেটর

গুগল আর্থে যুক্ত হলো ফ্লাইট সিমুলেটর মোড

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa