
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিজিটিএন জানায়, উভয়পক্ষই যত জলদি সম্ভব পরিস্থিতি ঠাণ্ডা করার বিষয়ে একমত হয়েছে। এসময় ভারত-চীন উভয় দেশের মধ্যকার চুক্তি অনুসারে সীমান্ত অঞ্চলে শান্তি ও শান্তি বজায় রাখতে সম্মত হন দুইটি দেশের মুখপাত্ররা।
বুধবারের নিয়মিত সংবাদ সম্মেলনে এর চীনা মুখপাত্র ঝা লিজিয়ান জানান, চীন-ভারত সীমান্তের সামগ্রিক পরিস্থিতি ‘স্থিতিশীল এবং নিয়ন্ত্রণযোগ্য’ অবস্থায় আছে। ওয়াং ঐ ফোনালাপে সুব্রামনিয়ামকে জানান, সোমবার রাতে ভারতীয় সেনারা তাদের প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে। তারা এসময় সীমান্ত রেখাটি অতিক্রম করে এবং ইচ্ছাকৃতভাবে উস্কানি দেয় বলেও অভিযোগ করেন তিনি। এসময় আলোচনার জন্য সাইটে যাওয়া চীনা কর্মকর্তা ও সৈন্যদের উপর ভারতীয় সৈন্যরা সহিংস আক্রমণ করেছিল বলেও জানান তিনি। তিনি ওই ফোনকলে দাবি করেন এই কারণেই উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল।
ভারতের এমন আচরণ আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক মানদণ্ডেরই লঙ্ঘন বলে জানিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। ওয়াং এসময় ভারতকে তার সম্মুখ সীমান্তরক্ষী সৈন্যদের নিয়ন্ত্রণ করতে এবং চীনের সঙ্গে শান্তি বজায় রাখার আহ্বান জানান।
তিনি এসময় ভারতকে জোরালো অনুরোধ জানান যেন তারা পরিস্থিতিটিকে ‘ভুলভাবে’ না দেখে। সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষার প্রশ্নে চীন সুদৃঢ় অবস্থানে থাকবে বলে জানান তিনি। এদিকে এসব আহ্বানের জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের মধ্যকার উত্তেজনা কমিয়ে আনার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



