
নিহত আব্দুল কুদ্দুস উপজেলার চর ছান্দিয়া ইউনিয়নের আব্দুর রবের ছেলে এবং সোনাগাজী সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি হোসাইনিয়া দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, স্ত্রী-সন্তানদের নিয়ে দীর্ঘদিন ধরে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ইসমাইল মুহুরী সড়কের আলম টাওয়ারের ৩য় তলায় একটি ভাড়া বাসায় থাকতেন আব্দুল কুদ্দুস। বৃহস্পতিবার দুপরে মাদরাসা থেকে বাসায় ফিরে তিনি ফ্যানের সুইচ অন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘরের মেঝেতে লুটিয়ে পড়েন। পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে দ্রুত সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখা অবস্থার অবনতি হলে ফেনী সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ*ত ঘোষণা করেন।
ছাড়াইতকান্দি হোসাইনিয়া দাখিল মাদরাসার সুপার মো. নুর নবী জানান, আব্দুল কুদ্দুস এই মাদরাসায় ২৫ বছর ধরে সুনামের সঙ্গে শিক্ষকতা করছেন। বিকেলে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। সূত্র : জাগোনিউজ২৪
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



