Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ফ্রান্সের নিস শহরে হামলা, ৩ জনের মৃত্যু
আন্তর্জাতিক

ফ্রান্সের নিস শহরে হামলা, ৩ জনের মৃত্যু

By Hasan MajorOctober 29, 20203 Mins Read

ফ্রান্সের নিস শহরে হামলা, ৩ জনের মৃত্যু

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের নিস শহরে একটি গির্জায় ছুরি নিয়ে চালানো হামলায় তিন ব্যক্তি মারা গেছেন। খবর বিবিসি বাংলার।

নিস শহরের মেয়র ক্রিশ্চিয়ান এসট্রসি বলেছেন ”নত্রে ডেম গির্জার মধ্যে এই সন্ত্রাসী হামলা হয়েছে।”

একজন নিহত ব্যক্তি যিনি গির্জায় প্রার্থনা করতে এসেছিলেন তার ”প্রায় শিরশ্ছেদ” করা হয়েছে। হামলার পরপরই সন্দেহভাজন এক ব্যক্তিকে গুলি করা হয়েছে এবং তাকে গ্রেফতার করা হয়েছে।

মি. এসট্রসি এটাকে ”ইসলামী- ফ্যাসিবাদ” বলেছেন এবং বলেছেন সন্দেহভাজন ব্যক্তি ” বারবার আল্লাহু আকবর” ধ্বনি দিচ্ছিল।

এমানুয়েল ম্যাক্রঁ ঘটনাস্থলে গেছেন। ফ্রান্সের জাতীয় সন্ত্রাস দমন বিষয়ক কৌঁসুলি খুনের তদন্ত শুরু করেছেন।

মি. এসট্রসি এই হত্যাকাণ্ডকে শিক্ষক স্যামুয়েল প্যাটির সাম্প্রতিক হত্যার সাথে তুলনা করেছেন। এ মাসে গোড়ার দিকে প্যারিসের উপকণ্ঠে একটি স্কুলের ক্লাসরুমে ইসলামের নবীর কার্টুন দেখানোর সূত্রে ঐ স্কুল শিক্ষককে স্কুলের কাছে শিরশ্ছেদ করা হয়।

নিস শহরের হামলার ঘটনার উদ্দেশ্য সম্পর্কে পুলিশ এখনও পর্যন্ত কিছু বলেনি।

তবে ইসলামের নবীর কার্টুন প্রকাশের পক্ষ সমর্থন করে প্রেসিডেন্ট ম্যাক্রঁর সাম্প্রতিক মন্তব্যে মুসলিম বিশ্বে প্রতিবাদের ঝড় উঠেছে এবং কয়েকদিন ধরেই কিছু দেশে বিক্ষোভ হয়েছে। কোন কোন দেশে ফরাসি পণ্য বর্জনেরও ডাক দেয়া হয়েছে।

ইতোমধ্যে আজ বৃহস্পতিবার আরও দুটি হামলার ঘটনা ঘটেছে। একটি ফ্রান্সে এবং অন্যটি সৌদি আরবে।

ফ্রান্সে আভিন্ন্যুয়ার কাছে মঁফাভেত শহরে পুলিশকে হ্যান্ডগান নিয়ে হুমকি দেয়ার পর এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে।

আর জেদ্দাতে ফরাসি দূতাবাসের বাইরে একজন রক্ষীর ওপর হামলা চালানো হয়েছে। সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঐ রক্ষীকে হাসপাতালে নেয়া হয়েছে।

নিস শহরের ঘটনা সম্পর্কে কি জানা যাচ্ছে?

নিহত তিনজনের মধ্যে দুজন গির্জার ভেতর মারা গেছে। একজন বৃদ্ধা নারী এবং একজন পুরুষ। খবরে বলা হচ্ছে ওই পুরুষকে গলা কাটা অবস্থায় পাওয়া গেছে।
আরেকজন নারী ছুরিকাহত অবস্থায় কাছের একটি কফির দোকানে পালিয়ে যেতে পেরেছিলেন। তিনি পরে মারা গেছেন।

পরে খবরে জানা গেছে, একজন প্রত্যক্ষদর্শী শহরে যে বিশেষ সুরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে তার মাধ্যমে সতর্কসঙ্কেত দিতে সমর্থ হন।

গির্জার কাছে থাকেন শ্লো নামে এক বাসিন্দা বিবিসিকে বলেছেন: “আমরা রাস্তায় অনেক লোকের চেঁচামেচি শুনতে পাই। জানলা দিয়ে দেখি প্রচুর, প্রচুর সংখ্যায় পুলিশ আসছে। বন্দুকের গুলির আওয়াজ শুনতে পাই। অনেক গুলির আওয়াজ।”

সাংবাদিকতার ছাত্র টম ভ্যানিয়ার হামলার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছন। তিনি বিবিসিকে বলেন রাস্তায় লোকজন কান্নাকাটি করছিল।

চার বছর আগে নিস শহরে একটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছিল। এক ব্যক্তি সমুদ্র সৈকতে জনতার ভিড়ের ওপর দিয়ে ট্রাক চালিয়ে দিয়েছিল। ওই ঘটনায় মারা গিয়েছিল ৮৬ জন মানুষ।

কী ধরনের প্রতিক্রিয়া হয়েছে?

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রী ফ্রান্সের সৈকত শহর নিস-এর কেন্দ্রীয় এলাকায় মানুষজনকে না যাবার পরামর্শ দিয়েছেন। জেরাল্ড দারমানিন বলেছেন প্যারিসে মন্ত্রণালয়ের একটি জরুরি বৈঠক তিনি ডাকছেন।

প্যারিসের জাতীয় পরিষদের অধিবেশনের মাঝখানে এক মিনিটের নীরবতা পালন করা হয়েছে। ফ্রান্সের প্রধানমন্ত্রী এসময় কোভিড-১৯এর যে লকডাউন আজ রাত থেকে কার্যকর হতে যাচ্ছে সে বিষয়ে বিস্তারিত ঘোষণা দিচ্ছিলেন।

“দেশের সামনে এটা খুবই গুরুতর মাপের নতুন একটা চ্যালেঞ্জ সে বিষয়ে সন্দেহ নেই,” তিনি বলেন। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

মুসলিম সংগঠন, ফ্রেঞ্চ কাউন্সিল অফ দ্য মুসলিম ফেইথ নিস শহরে ছুরি নিয়ে চালানো হামলার নিন্দা করেছে। এবং হতাহত ও তাদের পরিবারের প্রতি একাত্মতা প্রকাশ করেছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
স্পন্সর ভিসা

কানাডায় বিদেশি অভিবাসীদের বাবা-মাকে স্থায়ী স্পন্সর ভিসা স্থগিত

July 16, 2026
IGP

পিউ রিসার্চ সেন্টারের গবেষণা: এখন যুক্তরাষ্ট্রের চেয়ে চীনকে পছন্দ করে বেশি মানুষ

July 16, 2026
ইরান

পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

July 16, 2026

Latest News

স্পন্সর ভিসা

কানাডায় বিদেশি অভিবাসীদের বাবা-মাকে স্থায়ী স্পন্সর ভিসা স্থগিত

IGP

পিউ রিসার্চ সেন্টারের গবেষণা: এখন যুক্তরাষ্ট্রের চেয়ে চীনকে পছন্দ করে বেশি মানুষ

ইরান

পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

নারীর বার্তায়

অপরিচিত এক নারীর বার্তায় খোয়ালেন ২৭ কোটি টাকা

USA

চীনে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন ভূকম্পনবিদ গ্রেপ্তার

সোশ্যাল মিডিয়া

যুক্তরাজ্যে কিশোর-কিশোরীদের রাতভর সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা

১৪ জনের কারাদণ্ড

নেপালের সাবেক ২ মন্ত্রী ও আরও ১৪ জনের কারাদণ্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa