Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ফ‌্যান কারখানায় আগুনে নিহত ১০
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

ফ‌্যান কারখানায় আগুনে নিহত ১০

By rskaligonjnewsDecember 16, 2019Updated:December 16, 20192 Mins Read

ফ‌্যান কারখানায় আগুনে নিহত ১০

Advertisement

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের সদর উপজেলায় ফ্যান তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ১০ শ্রমিক নিহত হয়েছে। এতে দুইজন দগ্ধ হয়েছে।

রোববার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার কেশোরিতা গ্রামে লাক্সারি ফ্যানের কারখানায় আগুন লাগে। জয়দেবপুর ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিট চেষ্টা চালিয়ে পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

কারখানাটি তিন তলা ভবনের। তিন তলার উপরে টিনের শেড রয়েছে। সেখানেই অগ্নিকাণ্ড ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. মামুনুর রশিদ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে; তারা হলেন,  রংপুরের কচুবকুল তলা গ্রামের ফরিদ (২০), গাজীপুরের শ্রীপুর উপজেলার মার্তা গ্রামের রাশেদ ও শামীম ও স্থানীয় কেশোরিতা গ্রামে উত্তম।

দগ্ধ দুইজন হলেন, আয়োরার হোসেন (২০) ও হাসান (২১)। তাদের গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার প্রণয় ভূষণ দাশ জানান, দগ্ধ দুইজনের শরীরের ১০ শতাংশ পুড়ে গেছে। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

রাত ৮টার দিকে গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, পুলিশ সুপার সামছুন্নাহার, সদর উপজেলা চেয়ারম্যান রিনা পারভীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সেখানে উদ্ধার কাজ চলছে।  অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে কয়েক শত লোক ভিড় জমিয়েছেন।

তদন্ত কমিটি গঠন
আগুনের কারণ তদন্তে জেলা প্রশাসন পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীনুর ইসলাম জানান, তাকে প্রধান করে কমিটিতে একজন ফায়ার সার্ভিসের প্রতিনিধি, একজন পুলিশের প্রতিনিধি, একজন শিল্প পুলিশের প্রতিনিধি ও একজন কারখানার প্রতিনিধি রয়েছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
তিন যমজ বোন

কুড়িগ্রামে তিন যমজ বোন পেলেন ট্যালেন্টপুলে বৃত্তি

July 12, 2026
ট্রাকচাপা

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪

July 12, 2026
CLG

দুলারহাট মডেল কলেজ আইসিটি পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়

July 12, 2026

Latest News

তিন যমজ বোন

কুড়িগ্রামে তিন যমজ বোন পেলেন ট্যালেন্টপুলে বৃত্তি

ট্রাকচাপা

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪

CLG

দুলারহাট মডেল কলেজ আইসিটি পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়

Imam

মসজিদে আজান দেওয়ার সময় প্রাণ গেল ইমামের

Manikganj

দুঃসময়ে খোঁজ নেননি সিনিয়র নেতারা, মানিকগঞ্জে আ. লীগ তৃণমূলে ক্ষোভ

Girls

মেয়েকে হত্যা করে বস্তাবন্দী লাশ সড়কে ফেলে দেন মা

Chattagram

হঠাৎ বন‍্যায় চট্টগ্রামে মৎস্য-কৃষিখাতে শতকোটি টাকা ক্ষতির আশঙ্কা

Rangamati

পাহাড়ি ঢলে সেতু ধসে রাঙ্গামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

Ma

পাঁচ বছরের সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিলেন মা

বন্দী

খুলনা জেলা কারাগারের দেওয়াল টপকে পালিয়েছে এক বন্দী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa