Advertisement
জুমবাংলা ডেস্ক : নাম বউবাজার। সবাই নারী ক্রেতা, তবে বিক্রেতা পুরুষ। সব বয়সের নারী স্বল্প দামে পছন্দের প্রয়োজনীয় সব জিনিস কেনাকাটা করেন দিনাজপুর শহরের মালদহপট্টি সড়কে বসা বউবাজারে।

দিনাজপুর শহরের মালদহপট্টি সড়কের দু’পাশে ফুটপাতে দোকানদাররা পসরা সাজিয়ে বসেন। শাড়ি, কাটপিস, সালোয়ার, কামিজ, ওড়না, শিশুদের পোশাক, জুতা স্যান্ডেল, কসমেটিকসসহ সব ধরনের মেয়েদের জিনিস পাওয়া যায় এখানে। সকাল ৭টা থেকে বেলা ১২টা পর্যন্ত নারীরা এখানে তাদের পছন্দের কাপড়সহ নানা প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করেন।

একজন নারী ক্রেতা বলেন, ‘আমরা শুক্রবার আসি এখানে। অনেক ভালো জিনিস পাওয়া যায়। অল্প টাকায় হওয়ায় আমাদের জন্য সুবিধা হয়।’

কেনাকাটা নিয়ে সন্তুষ্ট দোকানদাররাও। দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি দিনেশ আগরওয়াল বলেন, ‘এ বাজারে নারীরাই বাজার করেন। তাই এ বাজারের নামই হয়েছে বউবাজার। বিক্রি হচ্ছে ভালোই।’

নারীরা যাতে নিরাপদভাবে কেনাকাটা করতে পারে সেই ব্যবস্থা রয়েছে বলে জানালেন দোকান কর্মচারী ইউনিয়নের নেতা।

শহরের দোকান কর্মচারী ইউনিয়নের উদ্যোগে ২০১২ সাল থেকে মালদহপট্টি সড়কে প্রতি শুক্রবার বউবাজারে পসরা সাজিয়ে বসেন দুই শতাধিক দোকানদার।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.