
পুলিশ ও মামলার বিবরণে জানা গেছে, গত ২৮ অক্টোবর (সোমবার) ঘটনার শিকার গৃহবধূকে গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের পূর্ব আটখালী গ্রামের মৃ’ত আলী আকবরের ছেলে রাজিব বিয়ের প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যান। রাজিবের স্ত্রী বাপের বাড়ি থাকার সুযোগে গৃহবধূকে নিয়ে গিয়ে দুই দিন ধরে আটকে রেখে ধ’র্ষণ করেন বলে মামলায় উল্লেখ করা হয়।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ বলেন, ‘ধ’র্ষণের শিকার গৃহবধূকে মেডিক্যাল পরীক্ষার জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ধর্ষ’ণের প্রধান আসামি রাজিবকে গ্রেপ্তার করে কোর্টে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিকে ধরার অভিযান অব্যাহত রয়েছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



