Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ ‘বউ মেলায়’ উপচেপড়া ভিড়
বিভাগীয় সংবাদ রাজশাহী

‘বউ মেলায়’ উপচেপড়া ভিড়

By Shamim Rezaঅক্টোবর 15, 20212 Mins Read

Advertisement

জুমবাংলা ডেস্ক : প্রতিমা বিসর্জন উপলক্ষে শুক্রবার ধুনট পৌর এলাকার সরকারপাড়া গ্রামের ইছামতি নদীর তীরে এবারো বসেছিল ঐতিহ্যবাহী বউ মেলা। ৬৯তম এই বউ মেলায় প্রতি বছরের মতো এবারো ছিল ক্রেতা ও দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর নানা আনন্দ আয়োজনে দেবীদুর্গা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে এক দিনের এই বউ মেলার অনুষ্ঠানিকতা শেষ হয়।

যুগ যুগ ধরে ধুনট সদরপাড়া, দাসপাড়া, কলেজপাড়া ও সরকারপাড়াসহ আশপাশের পূজামণ্ডপের প্রতিমা সরকারপাড়া ইছামতি নদীতে বিসর্জন দেওয়া হতো। প্রতিমা বিসর্জন ঘিরে দূরদূরান্ত থেকে হরেক রকমের দোকানিরা এসে ইছামতি নদীর তীরে পণ্যের পসরা সাজান। এসব দোকানগুলোকে ঘিরে মেলা বসতে শুরু করে।

তবে এ মেলায় শুধুমাত্র নারীরাই প্রবেশ করতে পারেন। মেলাটিতে পুরুষদের প্রবেশ ঠেকাতে প্রধান ফটকে নারী স্বেচ্ছাসেবীরা নিয়োজিত থাকেন। এ কারণে নারীরা স্বাচ্ছন্দ্যে কেনা-কাটা করতে পারেন। তাই যুগ যুগ ধরে এ মেলাটির নামকরণ হয়ে আসছে ‘বউ মেলা’ নামে। এ মেলাকে ঘিরে প্রতি বছর হিন্দু-মুসলিমসহ বিভিন্ন ধর্মের হাজার হাজার মানুষের সমাগম ঘটে।

তবে যুগ যুগ ধরে ইছামতি নদীতে ৫-৭টি মন্দিরের প্রতিমা বিসর্জন দেয়া হলেও কেন্দ্রীয় নির্দেশনায় এ বছরই প্রথম শুধুমাত্র সরকারপাড়া মন্দিরের প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে। প্রতিমা বিসর্জন ঘিরে শুক্রবার দুপুর ২টা থেকে দোকানিরা পসরা সাজিয়ে বসেন মেলায়। দুপুর গড়াতেই মেলায় সমাগম হতে থাকে হিন্দু-মুসলিমসহ বিভিন্ন ধর্মের হাজার হাজার মানুষের।

তবে মেলায় হিন্দু ধর্মাবলম্বী লোকজন আসেন ভক্তি আর মানত নিয়ে। কিন্তু অন্য ধর্মের লোকজন আসেন আনন্দ আর উৎসব করতে। দেবীদুর্গা ইহলোক ছেড়ে চলে যাওয়ার দৃশ্য দেখাই এ মেলার প্রধান আকর্ষণ। শুক্রবার বিজয়া দশমীতে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী ৬৯তম এই ‘বউ মেলার’ সমাপ্তি ঘটে।

মেলায় আগত ক্রেতা পপি রানী জানান, পার্শ্ববর্তী কাজিপুর উপজেলার সোনামুখী গ্রাম থেকে এসেছেন এই বউ মেলায়। মেলার ভিতরে কোনো পুরুষ লোক না থাকায় অনেক স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করেছেন এবং দামও কিছুটা কম ছিল।

মেলার দোকানি চাঁন মিয়া বলেন, রংপুর থেকে প্রতি বছরের মতো এবারো ধুনটের এই বউ মেলায় এসেছি। গত বছরের তুলনায় এ বছর বউ মেলায় ক্রেতাদের অনেক ভিড় ছিল। তাই বেচা-বিক্রিও ভালো হয়েছে।

ধুনট সরকারপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু পার্থ কুমার সেন জানান, শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। প্রতিমা বিসর্জন উপলক্ষে প্রতি বছরের মতো এবারো ঐতিহ্যবাহী বউ মেলায় ক্রেতা ও দর্শনার্থীদের উপচেপড়া ভিড় ছিল লক্ষ্যণীয়। তাই এই মেলা ও পূজা উদযাপনের জন্য ৩৫ সদস্যের স্বেচ্ছাসেবী কর্মী, পুলিশ ও আনসার ভিডিপির সদস্যরা নিয়েজিত ছিলেন।

ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশা জানান, সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে এই বউ মেলা। অনেক দূর-দূরান্ত থেকে আগত হিন্দু-মুসলিমসহ বিভিন্ন ধর্মের হাজার হাজার মানুষের সমাগমে মুখরিত হয় মেলা প্রাঙ্গণ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ব্রাজিল সমর্থক

ব্রাজিল সমর্থক দুধ গোসল করে আর্জেন্টিনায় যোগ দিলেন

জুন 11, 2026
নিকুঞ্জ

অবশেষে দখলমুক্ত নিকুঞ্জের মাঠ: মাঠে ফিরল শিশুদের হাসি

জুন 11, 2026
মাদক

নোয়খালীতে মাদক নিয়ে প্রতিবাদ করায় ছাত্রকে কুপিয়ে হত্যা

জুন 11, 2026
Latest News
ব্রাজিল সমর্থক

ব্রাজিল সমর্থক দুধ গোসল করে আর্জেন্টিনায় যোগ দিলেন

নিকুঞ্জ

অবশেষে দখলমুক্ত নিকুঞ্জের মাঠ: মাঠে ফিরল শিশুদের হাসি

মাদক

নোয়খালীতে মাদক নিয়ে প্রতিবাদ করায় ছাত্রকে কুপিয়ে হত্যা

বৃদ্ধা

গুরুদাসপুরে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, ঘর থেকে মরদেহ উদ্ধার

বাসস্ট্যান্ড

ভৈরব বাসস্ট্যান্ডে দুই পক্ষের সংঘর্ষ, মহাসড়কে চরম দুর্ভোগ

প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর জন্য রাস্তা বানাতে ‘ইটভাড়া’ নিয়েছিল এলজিইডি

Natore

হাসপাতালে সন্তানের চিকিৎসা করাতে এসে মা ধর্ষিত, গ্রেফতার ৩

দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থন ছেড়ে সৌদি আরবের সমর্থক হলেন মিন্টু

বিএনপি নেতা আটক

মধ্যরাতে পরকীয়া প্রেমিকার ঘরে বিএনপি নেতা আটক, দল থেকে বহিষ্কার

ওসি মামুন শাহ

ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মামুন শাহ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa