জুমবাংলা ডেস্ক: ‘মুজিব বর্ষে কেউ গৃহহীন থাকবে না’ এ স্লোগানকে সামনে রেখে বগড়–ায় গৃহহীনদের জন্য আশ্রয়াণ প্রকল্প-২ এর আওতায় বগুড়ার ১২ টি উপজেলায় ৫০১টি গৃহ বরাদ্দের কাজ এগিয়ে চলেছে।

৫০১ ঘরের প্রতিটিতে ব্যয় হবে ২ লাখ ৪০ হাজার টাকা। এর আগে প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ১ লাখ ৭১ হাজার টাকা। ৫০১ ঘরের মোট নির্মাণ ব্যায় হবে ১২ কোট ২ লাখ ৪০ হাজার টাকা।
তিনি জানান বগুড়া জেলার আদমদীঘি উপজেলায় ১৫টি, বগুড়া সদরে ৪০টি, ধুনট উপজেলায় ১০০টি , দুপচাঁচিয়ায় ৩০টি, গাবতলীতে ৩৫টি , কাহালুতে ৪৬ টি , নন্দীগ্রামে ৪০টি, সারিয়াকান্দিতে ৫০টি, শাজাহানপুরে ৩০টি, শেরপুরে ৪৫টি, শিবগঞ্জে ৩৫টি ও সোনাতলা উপজেলায় ৩৫টি ঘর নির্মাণ কাজ চলছে।
তৃতীয় পর্যায়ের প্রথম ধাপের কাজ শেষ হওযার পর দ্বিতীয় দফারকাজ শুরু হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়নিত নজরদারী চলছে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



