
মুক্তধারা ফাউন্ডেশনের আবেদনে বঙ্গবন্ধুর জন্মদিন ১৭ মার্চ ২০২০ সকাল ১১টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটস পোস্ট অফিস থেকে এই স্মারক ডাকচিহ্ন প্রকাশিত হবে। ২৬ মার্চ প্রকাশিত হবে যুক্তরাষ্ট্রের ডাক বিভাগের বিশেষ বুলেটিনে এই স্মারক।
মুক্তধারা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী বিশ্বজিত সাহা জানিয়েছে, মার্কিন ডাক বিভাগের স্মারক ডাকটিকিট বিভাগ আমাদের লিখিতভাবে জানিয়েছে, ১৭ মার্চ থেকে ৩০ দিনের জন্য এই সচিত্র ডাকচিহ্ন সম্বলিত সীলমোহর ব্যবহারের সুযোগ থাকবে। শুধুমাত্র সুনির্দিষ্ট ডাক অফিসে (জ্যাকসন হাইটস, নিউইয়র্ক) এই সিলমোহর সম্বলিত ডাক টিকিট কেনার সুযোগ থাকবে।
এর আগে ২০১৬ সালে মুক্তধারা ফাউন্ডেশনের আবেদনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মার্কিন ডাক বিভাগ যে স্মারক ডাকচিহ্ন ও ফার্স্ট ডে দ্যা কভার প্রকাশ করে তা নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের প্রধান ডাক অফিসে বিক্রির ব্যবস্থা করা হয়।
মুক্তধারা ফাউন্ডেশনের সিইও বিশ্বজিত সাহা জানিয়েছেন, বাংলাদেশের জাতির জনকের জন্ম শতবার্ষিকী উপলক্ষে মার্কিন ডাক বিভাগের এই বিশেষ সচিত্র ডাকচিহ্ন প্রকাশ উপলক্ষে জ্যাকসন হাইটসের প্রধান ডাক অফিসে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এতে প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও একাধিক মার্কিন নির্বাচিত গণপ্রতিনিধি উপস্থিত থাকবেন বলে আশ্বাস দিয়েছেন।
জাতির পিতার জন্মশতবার্ষিকীর লগ্নে আন্তর্জাতিক বলয়ে বঙ্গবন্ধুকে নানাভাবে শ্রদ্ধা জানাবার উদ্যোগের একটি প্রয়াস বলে অভিহিত করেন এই স্মারক ডাকচিহ্নের আবেদনকারী মুক্তধারা ফাউন্ডেশনের নির্বাহী বিশ্বজিত সাহা।
প্রসঙ্গত, মুক্তধারা ফাউন্ডেশনের আবেদনে ২৫ সেপ্টেম্বর ১৯৭৪ বঙ্গবন্ধু যেদিন জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়েছিলেন সেদিনটিকে ‘বাংলাদেশি ইমিগ্রান্ট ডে’ ঘোষণা করে নিউইয়র্ক স্টেট সিনেট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



