Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক বঙ্গবন্ধুর প্রতি মোদির শ্রদ্ধা
আন্তর্জাতিক স্লাইডার

বঙ্গবন্ধুর প্রতি মোদির শ্রদ্ধা

By Protik HossainMarch 17, 2020Updated:March 17, 20202 Mins Read

বঙ্গবন্ধুর প্রতি মোদির শ্রদ্ধা

Advertisement
জুমবাংলা ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর এক টুইট বার্তায় আজ লিখেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাচ্ছি। বাংলাদেশের উন্নয়নে সাহসিকতা ও অবিস্মরণীয় অবদানের জন্য তিনি চিরজীবী হয়ে থাকবেন।

তিনি আরও লেখেন, আজ (মঙ্গলবার) সন্ধ্যায় বাংলাদেশে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমিও যুক্ত থাকব।

উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেবেন। বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানা তার অনুভূতি প্রকাশ করবেন। এরপর বঙ্গবন্ধুকে নিয়ে শেখ রেহানার লেখা কবিতা প্রধানমন্ত্রীর আবৃত্তিতে প্রচার করা হবে। বিভিন্ন রাষ্ট্র ও সংস্থার প্রধানদের বাণীও প্রচার করা হবে অনুষ্ঠানে।

উল্লেখ্য, একশ বছর আগে আজকের এই দিনে (১৯২০ সালের ১৭ মার্চ) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অর্থাৎ ইতিহাসের এই দিনে শতবর্ষে বাঙালির মহানায়ক। সেখান থেকে উঠে আসা শেখ মুজিব দীর্ঘ সংগ্রাম, জেল, জুলুমের মধ্য দিয়ে পর্যায়ক্রমে বাঙালি জাতির নেতা, স্বাধীনতার স্থপতি ও মহানায়ক হিসেবে আবির্ভূত হয়েছিলেন। কৃতজ্ঞ জাতির পক্ষ থেকে উপাধি পেয়েছিলেন ‘বঙ্গবন্ধু’।

১৯৪৭ সালে ভারত বিভাগের সময় শেখ মুজিব ছিলেন তরুণ ছাত্রনেতা। পরবর্তীকালে তিনি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী প্রতিষ্ঠিত আওয়ামী লীগের সভাপতি হন। সমাজতন্ত্রের সমর্থনকারী একজন অধিবক্তা হিসেবে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগোষ্ঠীর প্রতি সবধরনের বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন। জনগণের স্বাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি একসময় ছয় দফা স্বায়ত্তশাসন পরিকল্পনা প্রস্তাব করেন। তারই নেতৃত্বে স্বাধীনতা সংগ্রামের জন্য উদ্বুদ্ধ হয় বাংলাদেশের জনগণ।

১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামের সময় তাকে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। ১৯৭২ সালের ১০ জানুয়ারি তিনি পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে স্বদেশে প্রত্যাবর্তন করেন এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। পরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনাবাহিনীর একদল কর্মকর্তা তাকে সপরিবারে হত্যা করে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Protik Hossain
  • Facebook
  • X (Twitter)
Related Posts
ইসকন মুখপাত্র

বাংলাদেশ ও চিন্ময় কৃষ্ণ প্রসঙ্গে মন্তব্য করায় কলকাতার ইসকন মুখপাত্র বহিষ্কার

June 29, 2026
চীন

জাপানের ২০ প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করল চীন

June 29, 2026
Vumi

এক ঘণ্টারও কম সময়ে বাংলাদেশের আশপাশে তিনটি ভূমিকম্প, সতর্কতার আহ্বান

June 29, 2026

Latest News

ইসকন মুখপাত্র

বাংলাদেশ ও চিন্ময় কৃষ্ণ প্রসঙ্গে মন্তব্য করায় কলকাতার ইসকন মুখপাত্র বহিষ্কার

চীন

জাপানের ২০ প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করল চীন

Vumi

এক ঘণ্টারও কম সময়ে বাংলাদেশের আশপাশে তিনটি ভূমিকম্প, সতর্কতার আহ্বান

জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বাড়লো

USA

বসনিয়া নিয়ে মন্তব্য: সমালোচনার মুখে মাফ চাইলেন মার্কিন সংবাদকর্মী

ইরান

ড্রেসিং রুমে শান্তি, সম্মান ও বন্ধুত্বের আহ্বানে চিঠি লিখে যায় ইরান

গরুর মাংস

ভারতে গরুর মাংস রান্না করায় ৩ নারী গ্রেফতার

তাপপ্রবাহ

শতাব্দীর ভয়াবহ তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ

ভূমিকম্প

ধ্বংসস্তূপের নিচে ছেলের কান্না শুনেও অপেক্ষায় মা, ফুরিয়ে আসছে সময়

pmo

উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa