Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর :  মুঞ্জিগঞ্জের গজারিয়া উপজেলার ষোলআনা থেকে উদ্ধার করা দুটি হনুমান গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিব পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

২০ নভেম্বর এ প্রাণী দুটো উদ্ধার করে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। সোমবার দুপুরে হনুমান দুটি গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হস্তান্তর করা হয়। হনুমান দুটিকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। উপযুক্ত সময়ে তাদের পার্কে অবমুক্ত করা হবে।

ঢাকা বিভাগের বন্যপ্রাণী প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজল তালুকদার বলেন, আমাদের ইউনিটের বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানার নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে মুন্সিগঞ্জের ষোলআনায় একটি বাড়ি থেকে মুখপোড়া হনুমান দুটো উদ্ধার করা হয়। স্থানীয় এক ব্যক্তি হনুমান দুটি পোষার জন্য এনেছিলেন।

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান বলেন, প্রাণী দুটি মুখপোড়া হনুমান নামে পরিচিত। অনেক স্থানে এদের সোনালী বা লালচে হনুমান বলে ডাকা হয়। সিলেট ও চট্টগ্রামের মিশ্র চিরসবুজ বনে এদের দেখা যায়। বর্তমানে আমাদের দেশে এদের সংরক্ষণ অবস্থা বিপন্ন। এ প্রাণী দুটিকে বর্তমানে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। কিছুদিন পর এদের স্বাভাবিক পরিবেশে উন্মুক্ত করা হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google