Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ বঙ্গবন্ধু সাফারি পার্ক প্রাণ ফিরে পেয়েছে
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

বঙ্গবন্ধু সাফারি পার্ক প্রাণ ফিরে পেয়েছে

By rskaligonjnewsJune 27, 2020Updated:June 27, 20202 Mins Read

বঙ্গবন্ধু সাফারি পার্ক প্রাণ ফিরে পেয়েছে

Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। ভাওয়াল গড়ের ছোট ছোট টিলা, শাল-গজারি সমৃদ্ধ বনের পাশাপাশি দেশ-বিদেশের নানা বন্যপ্রাণির অবাধ বিচরণের অন্যতম স্থান হিসেবে দর্শনার্থীদের নজর কেড়েছে। পুরো পার্কটি ঐতিহ্যবাহী ভাওয়ালের শালবনে অবস্থিত। নানা প্রজাতির উদ্ভিদের পাশাপাশি এ বনে কয়েক দশক আগেও বাস করতো বিভিন্ন ধরনের বন্যপ্রাণি। কিন্তু স্থানীয় মানুষ দিন দিন প্রকৃতির বিরূপ পরিবেশ তৈরি করায় নানা উৎসের আবাসস্থল এ বন কিছুদিন আগেও হুমকির মুখে পড়েছিল।

জানা যায়, ২০১১ সালে সরকার এ বনকে আগের উৎসে ফিরিয়ে এনে মানুষের বিনোদনের জন্য শালবনের ৩ হাজার ৮১০ একর ভূমি নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক গড়ে তোলেন। সরকারের প্রচেষ্টা আর পার্ক কর্তৃপক্ষের পরিশ্রমে দীর্ঘদিনে আগের অবস্থানে ফিরে এসেছে পার্কের পরিবেশ। তবে করোনাকালের এ সময়ে পার্কটি যেমন প্রাণ ফিরে পেয়েছে; তেমনি দেশি-বিদেশি পাখ-পাখালির অভয়ারণ্যে পরিণত হয়েছে। গত ৩ মাসে এ পার্কে দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকলে হঠাৎ নীরব হয়ে যাওয়া পার্কটি এখন পাখ-পাখালির কিচিরমিচির শব্দে মুখর করে রাখছে প্রতিমুহূর্ত।

পার্ক কর্তৃপক্ষের তথ্যমতে, বিশাল এ সাফারি পার্কের কিছু এলাকা দর্শনার্থীদের জন্য সাফারি জোন হিসেবে তৈরি করা হয়েছে। তবে বিশাল একটি এলাকা পার্কের প্রায় ২৭ কিলোমিটার সীমানাপ্রাচীরের মধ্যে রয়েছে। যেখানে স্থানীয় মানুষের আনাগোনা ছিল। বন্যপ্রাণিরা বসবাসের উপযোগী পরিবেশ হারিয়েছিল এসব এলাকায়। সম্প্রতি পুরো এলাকা নজরদারীতে আনা হয়। বিভিন্ন বন্যপ্রাণির প্রাকৃতিক খাবারের জোগানের জন্য এসব এলাকায় প্রায় শতাধিক প্রজাতির বিলুপ্ত ও বিপন্ন জাতের বিশ হাজার উদ্ভিদ রোপণ করা হয়েছিল। এতেই পরিবেশ ও প্রকৃতি যেন গর্জে ওঠে। এ বর্ষায় উদ্ভিদগুলো বেড়ে উঠতে ভিন্নমাত্রা পেয়েছে। ফল দেওয়া শুরু করেছে নানা প্রজাতির গাছগুলো। বিশাল এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রাকৃতিক জলাশয় ও নালাগুলোতে মাছ শিকারে প্রতিনিয়ত আসছে বিভিন্ন প্রজাতির পাখি। গাছে গাছে ঝুলছে পাখিদের বাসা। নিরাপদ পরিবেশে ব্যাপক প্রজননে পার্কটি এখন পাখিদের অভয়ারণ্য।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান বলেন, ‘মুজিববর্ষকে সামনে রেখে পার্কের আগের অস্তিত্ব ফিরিয়ে আনতে নানা প্রজাতির গাছ দিয়ে ছেয়ে দেওয়া হয়েছিল। ধারণা ছিল, প্রাকৃতিক পরিবেশে বন্যপ্রাণির খাবারের জোগান, নিরাপত্তা ও বসবাসের উপযোগী পরিবেশ তৈরি করলেই ঝাঁকে ঝাঁকে প্রাণি আসবে। তাদের বংশ বৃদ্ধি পাবে। আমরা সেই পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছি। ইতোমধ্যেই এর সুফল পাওয়া যাচ্ছে। করোনার সময়ে পার্কটি বন্ধ থাকায় পরিবেশ ও বন্যপ্রাণি বসবাসের অনুকূল পরিবেশ পেয়েছে।’

গাজীপুর পরিবেশ অধিদফতরের রিসোর্স অফিসার (গবেষণা কর্মকর্তা) আশরাফ উদ্দিন বলেন, ‘করোনার এ সময়ে দীর্ঘ কয়েকমাস প্রকৃতি বিশ্রামে থেকে নতুনভাবে জেগে উঠেছে। এর মাধ্যমে এ মহামারী আমাদের শিক্ষা দিয়েছে যে, প্রকৃতিরও বিশ্রাম প্রয়োজন। যেখানে মানুষের আনাগোনা কমবে; সেখানে প্রাকৃতিক পরিবেশ বা বন্যপ্রাণির আনাগোনা বৃদ্ধি পাবে।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
আর্জেন্টিনা সমর্থক

বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক গ্রেফতার

June 29, 2026
প্রেমিক

তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

June 29, 2026
সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুই গ্রামবাসী, নিহত ১

June 29, 2026

Latest News

আর্জেন্টিনা সমর্থক

বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক গ্রেফতার

প্রেমিক

তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুই গ্রামবাসী, নিহত ১

সেন্টমার্টিন

সেন্টমার্টিনে ৬ হাজার কুকুরের রাজত্ব, আতঙ্কে দ্বীপবাসী

Manikganj

মানিকগঞ্জে কবরস্থান ভরাটের নামে নদীপাড়ের মাটি লুট!

Narayan

বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে বসবাস, ব্যবসার আড়ালে নারী পাচারের অভিযোগ!

সাপ

বরিশালে এসির ভেতরে সাপের আস্তানা, উদ্ধার হলো ৪টি সাপ

Girl

পুকুরে ভাসছিল ৮ মাসের সন্তান, পাড়ে বসে ছিলেন মা

শিশু সন্তান

রেস্টুরেন্টে ভুলে শিশু সন্তান ফেলে যায় পাকিস্তানি পরিবার, পরে ফেরত

তরুণ-তরুণী চাকরি

প্রথম চাকরি মেলায় দুই শতাধিক তরুণ-তরুণী চাকরি পেলেন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa