
বিসিজি পূর্ব জোনের আওতাধীন বিসিজিএস সোনাদিয়া রোববার ওই অভিযান পরিচালনা করে। অভিযানে বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকা হতে বাইশ লক্ষ মিটার কারেন্ট জাল ও সাত হাজার মিটার চরঘেরা জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত জালসমূহ জেলা মৎস্য কর্মকর্তার নির্দেশ মোতাবেক আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. শাহ জিয়া রহমান বলেন, বাংলাদেশের মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড পূর্ব জোন জানুয়ারি থেকে এ পর্যন্ত ৪,৪১,২০,০০০ মিটার কারেন্ট জাল, ৭৩,৯৪,০০০ মিটার চরঘেরা জাল, ২,৯২,১০০ মিটার মশারি জাল, ১০,২৫৩ টি বেহুন্দি জাল, ২,০০,২০,০০০ পিস চিংড়ি পোনা, ৪৫,৬৯৫ কেজি জাটকা এবং ৯২ টি কাঠের নৌকা জব্দ করে। বাংলাদেশ কোস্ট গার্ডের আওতাভুক্ত এলাকাসমূহে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রন, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন ও অবৈধ কারেন্ট জাল দিয়ে মৎস্য ধরা রোধে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



