Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ বজ্রপাতে ৫ জেলায় ৭ জনের মৃত্যু
বিভাগীয় সংবাদ

বজ্রপাতে ৫ জেলায় ৭ জনের মৃত্যু

By Saiful IslamApril 24, 20202 Mins Read

বজ্রপাতে ৫ জেলায় ৭ জনের মৃত্যু

Advertisement
জুমবাংলা ডেস্ক : সারাদেশে বজ্রপাতে ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন কয়েকজন। শুক্রবার (২৪ এপ্রিল) ফরিদপুর, লক্ষ্মীপুর, ময়মনসিংহ, যশোর ও নোয়াখালীতে বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে।

বজ্রপাতে মৃত্যুর খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন:

ফরিদপুর: সদরপুর উপজেলার চরভদ্রাসন ও মাথাভাঙ্গায় বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন। দুই কৃষকই গরু চড়াতে গিয়ে বজ্রপাতের শিকার হন। শুক্রবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মাথাভাঙ্গার শেষ মাথা ও পাশের মাথাভাঙ্গা চরে এ ঘটনা ঘটে।

মাথাভাঙ্গার শেষ মাথা নামক স্থানে মারা যান জয়নাল মোল্লা (৩৯) নামে এক কৃষক। অপরদিকে একই সময় মাথাভাঙ্গার চরে নিহত হন হাশেম মোল্লা (৬১) নামে আরেক কৃষক।

ময়মনসিংহ: ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় বজ্রপাতের আঘাতে মঞ্জুরুল হক (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার পোড়াকান্দলিয়া ইউনিয়নের রাউতি গ্রামে এ ঘটনা ঘটে।

যশোর: চৌগাছা উপজেলায় মাঠে ধান কাটতে গিয়ে খলিলুর রহমান (১৫) নামে এক কিশোরের বজ্রপাতে মৃত্যু হয়েছে।

নোয়াখালী: নোয়াখালীতে বজ্রপাতের শিকার হয়ে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এ ছাড়াও সুবর্ণচর উপজেলায় এক কিশোর বজ্রপাতের শিকার হয়ে গুরুত্বর আহত অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বিকেল ৫টার দিকে জেলার সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের পূর্ব শরীফপুর গ্রামের আবদুল অহিদ জিসান (২০), মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে মারা যায়।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুর ও রামগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক শিক্ষার্থীসহ দুইজন মারা গেছেন।

রায়পুরে বজ্রপাতে মুন্নি আক্তার (১৭) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার উত্তর চরআবাবিল ইউনিয়নের চরআবাবিল গ্রামে এ ঘটনা ঘটে। অন্যদিকে রামগঞ্জে ক্ষেতে ধান কাটার সময় বজ্রাঘাতে দুলা মিয়া নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। উপজেলার লামচর ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।সূত্র : বার্তা ২৪

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

June 21, 2026
Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

June 21, 2026
আ.লীগ নেতা

গ্রেপ্তারের ভয়ে ছাদ থেকে লাফিয়ে প্রাণ গেল আ.লীগ নেতার

June 21, 2026

Latest News

শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

আ.লীগ নেতা

গ্রেপ্তারের ভয়ে ছাদ থেকে লাফিয়ে প্রাণ গেল আ.লীগ নেতার

শিবির নেতা খুন

গাইবান্ধায় শিবির নেতা খুন, নেপথ্যে কী?

যুবদল নেতা মাসুদ

আলোচিত যুবদল নেতা মাসুদ হত্যার মূল পরিকল্পনাকারী আইয়ুব গ্রেপ্তার

গৃহিণীর মৃত্যু

নারকেল গাছ ভেঙে পড়ে গৃহিণীর মৃত্যু

Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

OC

ভুক্তভোগী নারীকে ‘মাল’ বলা সেই ওসি প্রত্যাহার

মামলার আসামি

পীর ‘সেজে’ কবরস্থানে আস্তানা গাড়লেন হত্যা মামলার আসামি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa