Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ভেঙে ৫ টুকরো,বদলে গেল লাদাখের মানচিত্র! বড় ঘোষণা মোদি সরকারের
আন্তর্জাতিক ওপার বাংলা

ভেঙে ৫ টুকরো,বদলে গেল লাদাখের মানচিত্র! বড় ঘোষণা মোদি সরকারের

By Tarek HasanAugust 27, 2024Updated:August 27, 20242 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : বদলে গেল লাদাখের মানচিত্র। আরও ৫ জেলায় ভাগ করা হল কেন্দ্র শাসিত অঞ্চল লাদাখকে। সব মিলিয়ে মোট ৭টি জেলায় বিভাজিত হল লাদাখ ভূখণ্ড। সোমবার সোশাল মিডিয়ায় এই জেলা ভাগের কথা জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দাবি করা হয়েছে, লাদাখের বাসিন্দাদের কাছে উন্নত পরিষেবা পৌঁছে দিতেই এই পদক্ষেপ কেন্দ্রের।

modi

Advertisement

২০১৯ সালে জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের সঙ্গেই লাদাখকে আলাদা কেন্দ্র শাসিত অঞ্চলে ভাগ করা হয়। সেই সময় থেকে মোট দুটি জেলা ছিল লাদাখে। একটি কারগিল ও অন্যটি লেহ। স্বরাষ্ট্র মন্ত্রকের সিদ্ধান্ত অনুযায়ী এর সঙ্গেই এবার যুক্ত হতে চলেছে, জানস্কার, দ্রাস, শাম, নুবরা এবং চাংথাং। এই সিদ্ধান্ত প্রসঙ্গে এদিন সোশাল মিডিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লেখেন, ‘উন্নত ও সমৃদ্ধ লাদাখ গড়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই লক্ষ্য পূরণেই স্বরাষ্ট্রমন্ত্রণালয় আরও ৫টি জেলায় লাদাখকে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছে। নয়া ৫ জেলা হল জানস্কার, দ্রাস, শাম, নুবরা এবং চাংথাং।’

একইসঙ্গে অমিত শাহ জানান, ‘লাদাখের মানুষের কাছে অসংখ্য সুযোগ সুবিধা পৌঁছে দিতে বদ্ধপরিকর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সিদ্ধান্তের জেরে লাদাখের মানুষের কাছে সরকারি পরিষেবা আরও ভালভাবে ও আরও দ্রুত পৌঁছে যাবে।’ উল্লেখ্য, লাদাখ পৃথক কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে ঘোষিত হওয়ার পর বর্তমানে তা সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পরিচালনাধীন। এই লাদাখেই এবার বড় পদক্ষেপ নিল স্বরাষ্ট্রমন্ত্রণালয়।

গাজী টায়ার্সে অগ্নিকাণ্ড, তদন্তে ৮ সদস্যের কমিটি

উল্লেখ্য, দীর্ঘ দিন ধরেই পূর্ণ রাজ্যের দাবিতে সরব লাদাখবাসী। দাবি পূরণের লক্ষ্যে দফায় দফায় আন্দোলনের মুখে পড়তে হয়েছে সরকারকে। চলতি বছরের মার্চ মাসে পূর্ণ রাজ্যের স্বীকৃতি-সহ একগুচ্ছ দাবিতে অনশনে বসেছিলেন সোনম ওয়াংচুক। সরকারের বিরুদ্ধে তোপ দেগে তিনি অভিযোগ করেছিলেন, প্রাকৃতিক সম্পদকে রক্ষা করার যে আশ্বাস সরকার ২০১৯-২০ সালে দিয়েছিল, তা রাখা হয়নি। পাশাপাশি লাদাখকে পূর্ণ রাজ্যের স্বীকৃতিও দেওয়া হয়নি। পাশাপাশি তিনি অভিযোগ করেছিলেন, ‘সরকার বলে ভারত গণতন্ত্রের জননী। অথচ সেই ভারতেই লাদাখবাসীর গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। নয়াদিল্লি থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে আমাদের লাদাখকে। চার বছর পরও সরকার কোনও প্রতিশ্রুতি পূরণ করেনি। এটা লাদাখবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা।’ এমন টালমাটাল পরিস্থিতির মাঝেই এবার একাধিক জেলায় ভাগ করা হল লাদাখকে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
খামেনি

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে জনসমুদ্র, হাতে প্রতিশোধের প্রতীক

July 4, 2026
Khamini

বাবার শোকানুষ্ঠানে কেন নেই মোজতবা খামেনি?

July 4, 2026
বিদেশিদের সম্পত্তি

বিদেশিদের সম্পত্তি ক্রয়ে সৌদিতে নতুন আইন

July 4, 2026

Latest News

খামেনি

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে জনসমুদ্র, হাতে প্রতিশোধের প্রতীক

Khamini

বাবার শোকানুষ্ঠানে কেন নেই মোজতবা খামেনি?

বিদেশিদের সম্পত্তি

বিদেশিদের সম্পত্তি ক্রয়ে সৌদিতে নতুন আইন

আয়াতুল্লাহ আলী খামেনি

আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল

স্বাধীনতা দিবস

গলে যাচ্ছে জুতার তলা, বাতিল স্বাধীনতা দিবসের বহু অনুষ্ঠান

মানব প্লাসেন্টা পাচারকারী

পাকিস্তানে মানব প্লাসেন্টা পাচারকারী আন্তর্জাতিক চক্রের সন্ধান

khamenei

খামেনির জানাজায় বিশ্বনেতারা, নেই গালফ দেশগুলোর কোনো প্রতিনিধি!

আইআরজিসি প্রধান

খামেনির বিদায় প্রস্তুতির মাঝে দীর্ঘ আত্মগোপন থেকে প্রকাশ্যে আসলেন আইআরজিসি প্রধান

খামেনি

খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা

খামেনি

খামেনির লাশ এতদিন কোথায় ছিল

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa