নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে ভেতর থেকে বদ্ধ একটি ঘর থেকে হারুন অর রশিদ (৩৩) নামেক এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের গলায় গামছা প্যাঁচানো, মাথা ও মুখ রক্তাক্ত ছিল।

হারুন অর রশিদ

Advertisement

সোমবার (১৫ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান। এর আগে একই দিন দুপুরে শ্রীপুর পৌর শহরের তৃতীয় তলা ভবনের একটি ঘর থেকে ওই যুবকের মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হারুন অর রশিদ উপজেলার তেলিহাটি ইউনিয়নের গোদারচালা গ্রামের আব্দুল হকের ছেলে। মাওনা চৌরাস্তা ইয়াকুব আলী মাস্টার টাওয়ারের রুপসাগর কসমেটিক এন্ড গিফট কর্নার নামে একটি দোকান পরিচালনা করতেন। শ্রীপুরের পৌর শহরে ভাড়া বাসায় থাকতেন।

ওসি বলেন, যেহেতু মরদেহটি আঘাতপ্রাপ্ত রক্তাক্ত ছিল। সেই বিষয়টি মাথায় রেখে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

ইয়াকুব আলী মাস্টার টাওয়ারের দোকানি সাইফুল আলম বলেন, আজ সকালে দোকান খোলার জন্য হারুন অর রশিদের এক কর্মচারী তার বাসায় যায় চাবি আনতে। গিয়ে দরজা বন্ধ পায়। এরপর সে অনেক ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে বাড়ির মালিককে খবর দেয়। এরপর বাড়ির মালিক এসে দরজার গ্রিলের ফাঁক দিয়ে ঘরের মেঝেতে তাকে পড়ে থাকতে দেখে। এরপর নিহতের ভাই নবী হোসেন এসে ঘরের দরজা ভেঙে মরদেহ দেখতে পায়।

নিহতের ব্যবসায়ীর পরিবারের ধারণা, সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করার সময় গামছা ছিঁড়ে নিচে পড়ে যায়। এ থেকে মাথা ও মুখে আঘাত পেয়ে জখম হয়েছে।

বিলে গোসল করতে গিয়ে নারীর মৃত্যু

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google