নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে মাহমুদ হাসান (১৬) নামে এসএসসি পরীক্ষায় ফেল করা এক কিশোরের মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কিশোর বনের ভেতর অচেতন হয়ে পড়ে ছিল

Advertisement

বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলম।

নিহত মাহমুদ হাসান উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ফাওগান গ্রামের আজিজুল বেপারীর ছেলে। সে স্থানীয় ফাওগান উচ্চবিদ্যালয় থেকে ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হয়েছে।

এসআই আশরাফুল আলম বলেন, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

জানা গেছে, সকালে কিশোরের বাড়ি থেকে ২০ কিলোমিটার দূরে শ্রীপুর পৌরসভার সবুজবাগ এলাকায় একটি বনের ভেতর অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয় স্থানীয়রা। সেখানে ভর্তির দুই ঘণ্টা পর তার মৃত্যু হয়। এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পরদিন গতকাল সোমবার সকালে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয় সে।

কীভাবে মৃত্যু হয়েছে এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত না করলেও তবে স্বজনদের ধারণা, গত রোববার এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় অকৃতকার্য হয়ে সে চেতনানাশক খেয়ে আত্মহত্যা করতে পারে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জারিন রাফা বলেন, মঙ্গলবার সকাল ৭টা ৪৫ মিনিটে মাহমুদ হাসান নামে এক কিশোরকে অজ্ঞান অবস্থায় তাজউদ্দিন নামের এক ব্যক্তি হাসপাতালে নিয়ে আসে। এরপর চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টা ২০ মিনিটের দিকে তার মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, সে অজ্ঞান অবস্থায় ছিল, কী কারণে তার মৃত্যু হয়েছে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না।

কালীগঞ্জে থামছে না কৃষি জমির মাটি কাটা, ভুল তথ্যে প্রশাসন বিভ্রান্ত

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google