
ইরানের বিপ্লবী বাহিনীর নিয়ন্ত্রণে পরিচালিত হয় কট্টোরপন্থি বাসিজ বাহিনী।
ইরনা জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমের প্রদেশ খুজেস্তানের দারখোভিন শহরে মঙ্গলবার দুই মোটরসাইকেল আরোহী বাসিজ কমান্ডার আবদুল হোসেইন মোজাদ্দামিকে তার বাড়ির সামনে গুলি করে পালিয়ে যায়।
তাৎক্ষনিকভাবে এই হামলার দায় কেউ স্বীকার করেনি।
৩ জানুয়ারি বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন হামলায় নিহত হন সোলাইমানি। তিনি মধ্যপ্রাচ্যে ইরানের আধিপত্য বিস্তারে কুদস বাহিনীকে ব্যবহার করতেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



