Advertisement

জুমবাংলা ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে অসুস্থতার ভান করে (বমি করে) সেলিম রেজা নামে এক বাসযাত্রীর কাছ থেকে দেড় লাখ টাকা ছিনিয়ে নেওয়ার সময় লিটন মিয়া (৩৫) নামে এক প্রতারককে আটক করেছেন স্থানীয়রা। এসময় তার সহযোগী দুই ছিনতাইকারী ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তায় এ ঘটনা ঘটে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটক লিটন ময়মনসিংহের কোতোয়ালি থানার পাটগুদাম এলাকার দুলাল হোসেনের ছেলে। বাসযাত্রী সেলিম রেজা সুনামগঞ্জের দক্ষিন সুনামগঞ্জ উপজেলার শেজনি এলাকার বাসিন্দা। তিনি ঠিকাদারি পেশায় নিয়োজিত।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন জানান, ঠিকাদার সেলিম রেজা ভেকু ভাড়া করার জন্য ময়মনসিংহের স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় যান। সেখান থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসযোগে তার গন্তব্যে রওনা হন। তার সিটের পাশেই ছিনতাইকারী লিটন মিয়া ও তার সহযোগীরা দাঁড়িয়ে ছিলেন। বাসটি শ্রীপুরের মাওনা চৌরাস্তায় পৌঁছালে লিটন হঠাৎ বমি শুরু করেন। তার সহযোগীরা সিটে বসে থাকা যাত্রী সেলিম রেজাকে উঠিয়ে লিটনকে বসায়। এসময় লিটনের অপর দুই সহযোগী ঠিকাদার সেলিম রেজার পকেট থেকে কৌশলে দেড় লাখ টাকা নিয়ে বাস থেকে নেমে পড়েন।

টাকা নেয়ার বিষয়টি টের পেরে বাস থামিয়ে দৌড়ে তিনজনকে ধরে ফেলেন সেলিম রেজা ও বাসে থাকা যাত্রীরা। এসময় লিটনের দুই সহযোগী ৫০ হাজার টাকা নিয়ে দ্রুত মহাসড়ক পার হয়ে আরেকটি দ্রুত গতির বাসে উঠে পালিয়ে যায়। খবর পেয়ে মাওনা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লিটনকে আটক করে এবং তার কাছ থেকে ছিনতাইয়ের এক লাখ টাকা উদ্ধার করে।

টাকার মালিক ঠিকাদার সেলিম রেজা বাদী হয়ে লিটনকে আসামি করে শ্রীপুর থানায় মামলা দায়ের করেছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.