
তদন্ত কমিটির প্রধান অ্যাডিশনাল এসপি মো. মফিজুল ইসলাম জানান, কমিটির সদস্যরা রোববার বরগুনার বামনায় ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে কথা বলছেন। দুই-একদিনের মধ্যে ঘটনার সত্যতা জানা যাবে।
এর আগে শনিবার সিফাতের মুক্তির দাবিতে তার গ্রামের বাড়ি বরগুনার বামনায় মানববন্ধনের আয়োজন করা হয়। এতে অংশ নেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী। কিন্তু শান্তিপূর্ণভাবে মানববন্ধন চললেও প্রথমে মানববন্ধনকারীদের হাতে থাকা ব্যানার-পোস্টার ছিনিয়ে নেয় পুলিশ। এরপর বামনা থানার ওসি ইলিয়াস আলী তালুকদার মানববন্ধনে থাকা শিক্ষার্থীদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



