Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ বরিশালে ঈদ জামাত নিয়ে সংঘর্ষ, আহত ৭
বরিশাল বিভাগীয় সংবাদ

বরিশালে ঈদ জামাত নিয়ে সংঘর্ষ, আহত ৭

By Saiful IslamMay 25, 20202 Mins Read

বরিশালে ঈদ জামাত নিয়ে সংঘর্ষ, আহত ৭

Advertisement
জুমবাংলা ডেস্ক : বরিশাল বানারীপাড়ার চাখারে ঈদ জামাতের স্থান নির্ধারণকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে ইউপি সদস্য, ছাত্রলীগ নেতাসহ সাতজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সন্ধ্যায় চাখার ইউনিয়নের বড় ভৈৎসর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সূত্র জানায়, সংঘর্ষে মারাত্মক জখম হয়েছেন স্থানীয় ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মেজবাউদ্দিন সোহেল, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ,তার ছোট ভাই বাবু আকন,ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান টুটুল, হাবিবুর রহমান মোল্লা লিটন ও ওয়ার্ড যুবদলের সভাপতি বিপ্লব। আহতদের বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খিজির সরদার জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী ঈদুল ফিতরের জামাত মসজিদে পড়ার জন্য রবিবার দুপুরে মাইকিং করা হয়। বড় ভৈৎসর গ্রামের মসজিদে ঈদের জামাত পড়ার সিন্ধান্ত মেনে নেননি ইউপি সদস্য মেজবাউদ্দিন সোহেল, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবুল সিকদারসহ কয়েকজন। তারা স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্যান্ডেল নির্মাণ করে সেখানে ঈদ জামাত পড়ার ঘোষণা দেন।

সূত্র জানায়, দুটি স্থানে ঈদ জামাত নিয়ে স্থানীয়ভাবে তর্ক-বিতর্ক শুরু হয়। ওয়ার্ড যুবদলের সভাপতি বিপ্লব বিষয়টির জন্য ইউপি চেয়ারম্যানকে দায়ী করে গালাগালি করেন। এরপর বিষয়টি নিয়ে বিপ্লব তর্কে জড়ান বাবু আকনের সঙ্গে। একপর্যায়ে তাদের হাতাহাতি হয়। এ খবর পেয়ে দুপক্ষ জড়ো হলে সংঘর্ষ শুরু হয়। আলোজনায় যুক্ত হয় পূর্ব নানা বিরোধ। সব মিলিয়ে বিক্ষিপ্ত হামলা ও সংঘর্ষে আহত হন সাতজন। রাতে আহতদের দেখতে স্থানীয় সংসদ সদস্য মো. শাহে আলম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। তিনি সকল পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান। সূত্র : কালের কন্ঠ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Atok

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেফতার

June 22, 2026
কুমির

খানজাহান আলীর দিঘির সেই কুমির ১৯ দিন ধরে কিছুই খাচ্ছে না

June 22, 2026
শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

June 21, 2026

Latest News

Atok

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেফতার

কুমির

খানজাহান আলীর দিঘির সেই কুমির ১৯ দিন ধরে কিছুই খাচ্ছে না

শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

আ.লীগ নেতা

গ্রেপ্তারের ভয়ে ছাদ থেকে লাফিয়ে প্রাণ গেল আ.লীগ নেতার

শিবির নেতা খুন

গাইবান্ধায় শিবির নেতা খুন, নেপথ্যে কী?

যুবদল নেতা মাসুদ

আলোচিত যুবদল নেতা মাসুদ হত্যার মূল পরিকল্পনাকারী আইয়ুব গ্রেপ্তার

গৃহিণীর মৃত্যু

নারকেল গাছ ভেঙে পড়ে গৃহিণীর মৃত্যু

Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa