Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ বরিশালে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, বিশ্ববিদ্যালয় ভাঙচুর
বরিশাল বিভাগীয় সংবাদ

বরিশালে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, বিশ্ববিদ্যালয় ভাঙচুর

By Saiful IslamDecember 18, 20192 Mins Read

বরিশালে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, বিশ্ববিদ্যালয় ভাঙচুর

Advertisement
জুমবাংলা ডেস্ক : বরিশালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। একপর্যায়ে নগরীর ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজে ভাঙচুর চালানোরও অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার রাত ১০টার দিকে নগরীর সিএন্ডবি রোড সংলগ্ন ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের সামনে এই ঘটনা ঘটে।

এতে জেলা ছাত্রলীগের সহ সম্পাদক হাফিজুর রহমান রুমি এবং ২১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জোবায়েরসহ বেশ কয়েকজন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজে ফার্স্ট ইউজিভি আইসিটি কার্নিভাল ২০১৯ এর প্রস্তুতি চলছিল। একপর্যায়ে ওই ইউনিভার্সিটির ছাত্র ও ২১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জোবায়ের কয়েকজন ছাত্রের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পরে।

বিষয়টি ইউনিভার্সিটির পাশেই চায়ের দোকানে বসে থাকা বরিশাল জেলা ছাত্রলীগের সহসভাপতি সাজ্জাদ সেরনিয়াবাতের অনুসারীসহ সম্পাদক হাফিজুর রহমান রুমির চোখে পড়লে তিনি গিয়ে তাদের থামিয়ে দেন।

একপর্যায়ে নিজেকে ২১নং ওয়ার্ড কাউন্সিলর সাইয়েদ আহম্মেদ মান্নার অনুসারী দাবি করে জোবায়ের রুমিকে মারধর করেন। পরে রুমির সহচরীরা বিষয়টি টের পেয়ে জোবায়ের ও তার সহচরীদের ওপর হামলা চালালে বিষয়টি সংঘর্ষে রুপ নেয়। এরপর রুমি নামের ওই ব্যক্তির লোকজন ভার্সিটিতে প্রবেশ করে ভাঙচুর চালায়।

পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে জেলা ছাত্রলীগের সহসভাপতি সাজ্জাদ সেরনিয়াবাত ঘটনাস্থলে এলে আরো উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।

পরে পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে এলেও উত্তেজনা না থামলে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এছাড়াও বিদেশি ও নারী শিক্ষার্থীদের নিরাপদে তার গাড়িতে করে বাসায় পৌঁছে দেয়ার ব্যবস্থা করেন।

মেয়র সাদিক আব্দুল্লাহকে কাউন্সিলর শেখ সাইয়েদ আহম্মেদ মান্না জানান, সংঘর্ষকারী তার দলের লোক নয়। নির্বাচনের সময় কাজ করলেও পরে এলাকায় তাকে আর দেখা যায়নি।

ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী জানান, বাইরে ঝামেলার পর হঠাৎ করেই কিছু লোকজন এসে ক্যাম্পাসের মধ্যে ভাঙচুর করে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা রয়েছে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। সূত্র : যুগান্তর

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

June 25, 2026
কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

June 25, 2026
পরীক্ষার্থী

বাড়ির গ্রিলে হাত দিতেই নিভে গেল স্বপ্ন, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

June 25, 2026

Latest News

মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

পরীক্ষার্থী

বাড়ির গ্রিলে হাত দিতেই নিভে গেল স্বপ্ন, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

কলেজছাত্র

বরিশালে প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় কলেজছাত্রের আত্মহত্যা

শিক্ষার্থী

ফটিকছড়িতে পুকুরে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

rajbari-onion

রাজবাড়ীতে পেঁয়াজের দাম না পেয়ে নদীতে ফেলে দিলেন কৃষক

Nana

নাতির জন্মে নানার এলাহি কাণ্ড!

fertiliger

জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো ‘বর্জ্য’

Raipur

লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা

Manikganj CS Office

মানিকগঞ্জে ১৫ মাস পর ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে শিশুরা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa