
সোমবার (৪ মে) দুপুর ১টায় নগরীর কাটপট্টি রোডের বিভিন্ন ওষুধের দোকানে অভিযান চালায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান।
এ সময় জননী ফার্মেসি, জাকির ফার্মেসি ও জিত ফার্মেসি থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ উদ্ধার হয়। এ কারণে ৩টি দোকানের মালিককে ৪৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। অপরদিকে নগরীর তালতলী বাজারে ৩টি দোকানে মূল্য তালিকা না টানানোর কারণে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। জনকল্যাণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



