Advertisement
জুমবাংলা ডেস্ক : বরিশালে সাংবাদিক পরিচয়ে লকডাউনের মধ্যে রাস্তায় ঘুরে বের হওয়ায় এক ব্যক্তির মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।

শনিবার (০৩ জুলাই) দুপুরে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা অতিক্রমকালে পুলিশের চেকপোস্টে জিজ্ঞাসাবাদের মুখে পড়ে বিশ্বজিৎ কর্মকার নামে ওই যুবক। এ সময় সে নিজেকে প্রথমে সময় টিভির সাংবাদিক পরিচয় দিলে সেখানে থাকা স্থানীয় সাংবাদিকরা তাকে চ্যালেঞ্জ করে। এক পর্যায়ে সে ‘বরিশাল সময় সংবাদ’ নামে স্থানীয় একটি অনলাইনের সংবাদকর্মী বলে পরিচয়পত্র দেখায় পুলিশকে।

পরে সে সময় সংবাদের সাংবাদিক দাবীর বিষয়টি অস্বীকার করে সে।

পুলিশ তার মোটর সাইকেলের কাগজপত্র দেখতে চাইলে সে প্রয়োজনীয় কাগজ দেখাতে ব্যর্থ হয়। এ সময় পুলিশ তার মোটরসাইকেলটি আটক করে বিশ্বজিৎকে সতর্ক করে ছেড়ে দেয়।

নগরীর বিমান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) কমলেশ চন্দ্র হালাদার এই তথ্য নিশ্চিত করেছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.