
জানা যায়, শনিবার (৫ ডিসেম্বর) দিনগত রাত থেকে বিএমপি এলাকায় নির্মিত ভাস্কর্য, মুর্যাল ও প্রতিকৃতি রক্ষায় পুলিশ নিয়োজিত রয়েছে। গুরুত্ব বুঝে এসব স্থাপনার নিরাপত্তায় ৩ থেকে ৫ জন পোশাকধারী পুলিশ সদস্য রয়েছেন।
রোববার (৬ ডিসেম্বর) বিকেলে বিএমপির গোয়েন্দা (ডিবি) শাখার উপ-কমিশনার মো. জাহাঙ্গীর হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বরিশালে ভাস্কর্য বা মুর্যালে হামলা হতে পারে এমন কোনো তথ্য এখনও আমাদের কাছে নেই। তারপরও বিষয়টিকে আমরা হালকাভাবে দেখছি না।
সবোর্চ্চ সতর্ক অবস্থানে থাকার কথা জানিয়ে তিনি বলেন, প্যানিক সৃষ্টি করতে আকস্মিক যেকানো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। আমরা সেই শঙ্কা থেকে স্থাপনাগুলোর নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করেছি। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও গোয়েন্দা পুলিশ দায়িত্ব পালন করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



