বরিশাল মহানগরীর কাউনিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ মো. রাসেল হাওলাদার (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে আঁখি (৩২) নামের এক নারী অভিযুক্ত হলেও তিনি পলাতক রয়েছেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মিডিয়া সেল থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৯ জুন) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সনজিত চন্দ্র নাথের নেতৃত্বে দক্ষিণ পলাশপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে রাসেল হাওলাদারের হেফাজত থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়। তিনি কাউনিয়া থানার ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকার বাসিন্দা।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া ইয়াবা বেচাকেনার সঙ্গে আঁখি নামের ওই নারীর সম্পৃক্ততা রয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযানের সময় তিনি পালিয়ে যেতে সক্ষম হন। গ্রেপ্তারকৃত ও পলাতক উভয় অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



