
এ ঘটনায় শেষ পর্যন্ত পুলিশের উপস্থিতিতে নিজেদের মধ্যে পুরো বিষয়টি মিটিয়ে নেয় বর ও কনের পরিবার।
জানা যায়, কনে আইটিআই থেকে প্রশিক্ষণপ্রাপ্ত। কিন্তু বর কলেজে ভর্তি হলেও পাশ করতে পারেননি। বিয়ের আসরে গানের ব্যবস্থা করেছিলো কনের পরিবার। আর এ আয়োজন দেখেই খুশি হয়ে যায় বরপক্ষ। বিয়ের আসরে পৌঁছেই ডিজে গানের সঙ্গে নাচতে শুরু করে দেন বর। হইচই শুরু করেন তার বন্ধুরাও। কনের পরিবার বাধা দিতে গেলে বর এবং তার বন্ধুরা খারাপ ব্যবহার করে। ততক্ষণে বিয়ের আচার শুরু হয়েছে।
মালাবদলের জন্য বরের ডাক পড়ে। বর কনেকে মালা পরিয়ে ফের মঞ্চে উঠে যান। তারপর সাপের মতো নাচতে শুরু করে দেন। মঞ্চের মেঝেতে শুয়েও পড়েন।
এসব দেখে মাথা ঠিক রাখতে পারেননি কনে। সটান বিয়ে বাতিল করে দেন। বর এবং তার বন্ধুরা অনেক বোঝানোর চেষ্টা করেন। তারপরেও রাজি হননি কনে।
এ অবস্থায় বর উত্তেজিত হয়ে কনেকে এক চড় মারেন। তার পরিবারের সঙ্গেও করেন দুর্ব্যবহার। এরপরেই থানায় খবর দেওয়া হয়। শেষ পর্যন্ত ভেঙ্গেই যায় বিয়ে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



