Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে দরিদ্র মানুষকে স্বাবলম্বী করা
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে দরিদ্র মানুষকে স্বাবলম্বী করা

By rskaligonjnewsJune 11, 20242 Mins Read

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের নীতি ও উদ্দেশ্য হচ্ছে দেশের গরীব মানুষকে স্বাবলম্বী করা। আর সেই লক্ষ্যে দারিদ্র্য বিমোচন কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে এলজিইডি।

দরিদ্র মানুষকে স্বাবলম্বী করাই বর্তমান সরকারের লক্ষ্য

Advertisement

সোমবার (১০ জুন) সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আরইআরএম পি-৩ প্রকল্পের আওতায় নারী কর্মীদের সঞ্চয়ের চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মোজাম্মেল হক আরো বলেন, গরিব মানুষের যাতে কারো কাছে গিয়ে হাত পাততে না হয়, সেজন্য দারিদ্র্য বিমোচনে বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রদান কার্যক্রমসহ বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, এলজিইডি প্রতিমাসে প্রত্যেক কর্মীকে সাড়ে সাত হাজার টাকা বেতনের ব্যবস্থা করেছিল। সেই বেতন থেকে প্রতিমাসে ২ হাজার ১০০ টাকা সঞ্চয় হিসেবে ওই কর্মীর ব্যাংক অ্যাকাউন্টে জমা হতো। আপনাদের সেই টাকা আজ আপনাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। জমাকৃত টাকা নষ্ট না করে কীভাবে ওই টাকা কাজে লাগিয়ে নিজেরা স্বাবলম্বী হতে পারেন, সেই দিকে নজর দেবেন।

উপজেলা প্রকৌশলী বিপ্লব পালের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাজীপুর জেলা নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামান, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছর আহমেদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি রজত বিশ্বাস, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সেলিম আজাদ, ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন শাহীন, সংরক্ষিত আসনের ভাইস চেয়ারম্যান শরিফা আক্তার, বিআরডিবি কর্মকর্তা আব্দুস সাত্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারুয়ার আলম প্রমুখ।

উল্লেখ্য, ২০২০ সালের ১ মে থেকে এলজিইডির উদ্যোগে আরইআরএম পি-৩ প্রকল্পের কাজ শুরু হয়ে ২০২৪ এর ৩০ মে এ প্রকল্পের কার্যক্রম সম্পন্ন হয়। উপজেলায় মোট ৯১ জন কর্মী প্রত্যেককে এক লাখ ২০ হাজার ৫০৫ টাকার করে চেক প্রদান করা হলো।

‘ডায়াবেটিস নিয়ন্ত্রণে কাজ করবে ব্রি ধান ১০৫’

 

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
তিন যমজ বোন

কুড়িগ্রামে তিন যমজ বোন পেলেন ট্যালেন্টপুলে বৃত্তি

July 12, 2026
ট্রাকচাপা

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪

July 12, 2026
CLG

দুলারহাট মডেল কলেজ আইসিটি পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়

July 12, 2026

Latest News

তিন যমজ বোন

কুড়িগ্রামে তিন যমজ বোন পেলেন ট্যালেন্টপুলে বৃত্তি

ট্রাকচাপা

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪

CLG

দুলারহাট মডেল কলেজ আইসিটি পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়

Imam

মসজিদে আজান দেওয়ার সময় প্রাণ গেল ইমামের

Manikganj

দুঃসময়ে খোঁজ নেননি সিনিয়র নেতারা, মানিকগঞ্জে আ. লীগ তৃণমূলে ক্ষোভ

Girls

মেয়েকে হত্যা করে বস্তাবন্দী লাশ সড়কে ফেলে দেন মা

Chattagram

হঠাৎ বন‍্যায় চট্টগ্রামে মৎস্য-কৃষিখাতে শতকোটি টাকা ক্ষতির আশঙ্কা

Rangamati

পাহাড়ি ঢলে সেতু ধসে রাঙ্গামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

Ma

পাঁচ বছরের সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিলেন মা

বন্দী

খুলনা জেলা কারাগারের দেওয়াল টপকে পালিয়েছে এক বন্দী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa