নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: বিভিন্ন অনিয়ম ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আহসান উদ্দিন প্রধান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার ও কোষাধ্যক্ষ মিজানুর রহমানকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কার হলো গাজীপুর বারের সাবেক সভাপতি-সম্পাদক

Advertisement

বুধবার (২০ মার্চ) সমিতির বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী ২৪ মার্চের মধ্যে তাদের আত্মসাতকৃত অর্থ ফেরতসহ শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় স্থায়ী বহিষ্কারসহ তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলার সিদ্ধান্ত হয়েছে।

অ্যাডহক কমিটির ১ নম্বর সদস্য ও বারের সাবেক সভাপতি নূরুল আমীনের সভাপতিত্বে সমিতির হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সমিতির সদস্যরা জানান, গঠনতন্ত্র অনুযায়ী কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হওয়ার বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনী তফসিল ঘোষণা করার কথা থাকলেও বিগত কমিটি এক্ষেত্রে ব্যর্থ হয়। গত ৭ মার্চ বিগত কমিটির মেয়াদ শেষ হয়। এতে সমিতি সাংবিধানিক সংকটের মুখে পড়ে। এ সংকট থেকে উত্তরণের জন্য সমিতির সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে গত ১১ মার্চ একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়। এ কমিটি দায়িত্ব নেওয়ার পর বিগত কমিটির ব্যাপক অনিয়ম-দুর্নীতির প্রমাণ পায়। ফলে এ বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণের জন্য বুধবার বিশেষ সাধারণ সভা আহ্বান করা হয়।

অ্যাডহক কমিটির সদস্য সচিব গাজীপুর বারের সাবেক সভাপতি সুলতান উদ্দিন বলেন, আত্মসাতকৃত অর্থ ফেরত ও উপযুক্ত জবাব না পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূবাইলে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google