
স্থানীয় বাসিন্দা গোপাল দাস জানান, লতিফ ফকির তার বাসায় ছোট বড় বিভিন্ন প্রকার সাপ পালন করেন। রাতে সেই সাপকে খাবার খাওয়াতে গেলে একটি বিষধর সাপ তাকে ছোবল মারে। গুরুতর আহত অবস্থায় তাকে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৩টার দিকে মৃ’ত ঘোষণা করেন।
তিনি আরও জানান, বর্তমানে লতিফ ফকিরকে বাঁচাতে ওঝারা চেষ্টা করছেন। যা বিকেল ৫টা পর্যন্ত চলবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
পটুয়াখালী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



