Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়ানোর ঘোষণা কুয়েতের
আন্তর্জাতিক প্রবাসী খবর

বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়ানোর ঘোষণা কুয়েতের

By Saiful IslamMarch 10, 20202 Mins Read

বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়ানোর ঘোষণা কুয়েতের

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের প্রা’দু’র্ভাবের কারণে নিজ নিজ দেশে ফেরা বাংলাদেশিসহ অন্যান্য দেশের কর্মী এবং পর্যটকদের জন্য ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। মানবিক দিক বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সোমবার আরব টাইমস অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

আরব টাইমস বলছে, কুয়েতে কর্মরত অন্তত ১৭টি দেশের প্রবাসী শ্রমিক; যারা নিজ দেশে ফেরত গিয়ে আ’টকা পড়েছেন, তাদের ভিসার মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন উপপ্রধানমন্ত্রী আনাস খালেদ আল-সালেহ। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল তালাল মারাফি বলেন, স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয় এবং জেনারেল অথরিটি ফর সিভিল ইনফরমেশনের সমন্বয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি বলেন, প্রাইভেট খাতের যেসব প্রবাসী কর্মী বর্তমানে কুয়েতের বাইরে রয়েছেন; তাদের ভিসার মেয়াদ বাড়ানোর জন্য সংশ্লিষ্ট কোম্পানি অথবা স্পন্সরের প্রতিনিধিরা কুয়েতের সরকারি জনশক্তি কর্তৃপক্ষের কাছে বৈধ পাসপোর্টের কপি নিয়ে আবেদন করতে পারবেন।

মেজর জেনারেল তালাল মারাফি বলেন, কোনও গৃহক’র্মী যদি বর্তমানে কুয়েতের বাইরে অবস্থান করেন, তাহলে আর্টিকেল ২০ অনুযায়ী তাদের রেসিডেন্সি পুনঃনবায়ন করা যেতে পারে। তবে নিয়ম এবং শ’র্ত অনুযায়ী, এ কাজের জন্য নাগরিকদের সংশ্লিষ্ট বিভাগে গিয়ে আবেদন করতে হবে।
বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়ানোর ঘোষণা কুয়েতের
কুয়েতি এই কর্মকর্তা আরও বলেন, পারিবারিক ভিসার ক্ষেত্রে- যারা বর্তমানে কুয়েতের বাইরে আছেন, তাদেরও ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এক্ষেত্রে তাদের বৈধ পাসপোর্ট থাকতে হবে।

এছাড়া ভ্রমণকারীদের ভিসার মেয়াদও দুই মাসের জন্য বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন তালাল মারাফি। নতুন এই সিদ্ধান্ত বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, লেবানন, ফিলিপাইন, চীন, হংকং, ইরান, সিরিয়া, মিসর, ইরাক, থাইল্যান্ড, ইতালি, দক্ষিণ কোরিয়া, জাপান এবং সিঙ্গাপুরের নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে জানিয়েছে কুয়েতের ওই কর্মকর্তা।

এর আগে করোনার বিস্তার ঠেকাতে বাংলাদেশসহ অন্তত সাতটি দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধের ঘোষণা দেয় কুয়েত। সোমবার দেশটিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, কুয়েতের সঙ্গে বাংলাদেশের বিমান চলাচল ৭ মার্চ থেকে আগামী এক সপ্তাহের জন্য বন্ধ থাকবে। করোনাভাইরাস শনাক্তকরণের জন্য পর্যাপ্ত য’ন্ত্রপাতি ও সরঞ্জা’ম না থাকায় কুয়েত সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

June 23, 2026
Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

June 22, 2026
Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

June 22, 2026

Latest News

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa