
বায়োসিকিউরিটি অ্যাক্ট ১৯৯৩ অনুযায়ী, নিউজিল্যান্ডে ইলিশ আমদানি নিষিদ্ধ। অভিযোগের নথি থেকে জানা গেছে, কোম্পানিটির পরিচালক জন খান। তিনি ৩ হাজার ৫০০ কেজি ইলিশ মাছ ‘ভারতীয় সার্ডাইনস’ দাবি করে আমদানির চেষ্টা করেন। সেই চেষ্টায় সফল হয়ে ২০১৭ থেকে ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত বিক্রি করেন। ৩৮ বছর বয়সী জনের আসল নাম মুস্তাফিজুর রহমান খান। জরিমানার পাশাপাশি তাকে প্রায় গৃহবন্দী ঘরানার এক ধরনের স্থানীয় সাজা দেয়া হয়েছে। এর নাম কমিউনিটি ডিটেনশন। অর্থাৎ পরবর্তী ৬ মাস আদালতের বিশেষ অনুমতি ছাড়া তিনি বাইরে বের হতে পারবেন না। এর পাশাপাশি ১২ মাস নজরদারিতে থাকবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



