Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, বিরোধী দলগুলো বাংলাদেশি কায়দায় বিক্ষোভ চালিয়ে তার হাত থেকে ক্ষমতা কেড়ে নিতে চাচ্ছে।

বুধবার (১৪ আগস্ট) দক্ষিণ কলকাতার বেহালায় ভারতের প্রাক-স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মমতা। সেখান থেকেই আর জি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণের ঘটনার পাশাপাশি রাজ্যে চলমান প্রতিবাদ ও আন্দোলন প্রসঙ্গে বেশ কিছু কথা বলেন তিনি। খবর, ইন্ডিয়া টুডে’র।

মমতা বলেন, কেন্দ্রীয় সরকারের মদদে বিজেপি ও সিপিআইএম পরিস্থিতির সুযোগ নিয়ে বাংলাকে (পশ্চিমবঙ্গ) অবমাননা করার সমন্বিত উদ্যোগ হাতে নিয়েছে। আমরা মামলার তদন্তে যা যা করা প্রয়োজন, আমরা তার সবই করেছি। তা সত্ত্বে এক ধরনের অশুভ প্রচারণা চলছে। আপনারা আমাকে অবমাননা করতে পারেন, কিন্তু রাজ্যের অবমাননা করবেন না।

এসময় পরোক্ষভাবে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন প্রসঙ্গ টেনে আনেন মমতা। বলেন, বাংলাদেশে একটা ঘটনা ঘটে গেছে। অনেকে ভাবছেন, বাংলাদেশের ঘটনা টেনে এনে এখানেও ক্ষমতা দখল করবেন। কিন্তু মনে রাখবেন, আমি ক্ষমতার মায়া করি না। যতদিন বাঁচব, মানুষকে ন্যায়বিচার এনে দেব।

প্রসঙ্গত, কলকাতার আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে এক জুনিয়র চিকিৎসকের (৩১) ধর্ষণ-হত্যার পর ভারতজুড়ে চলছে চিকিৎসকদের ধর্মবিরতি ও গণবিক্ষোভ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.