Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য কমিটি গঠন করল ভারত
আন্তর্জাতিক

বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য কমিটি গঠন করল ভারত

By Saiful IslamAugust 11, 20242 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতার ঘটনা পর্যবেক্ষণের জন্য একটি কমিটি গঠন করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। এই কমিটি বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায় ও বাংলাদেশে অবস্থানরত ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে।

বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য কমিটি গঠন করল ভারত

Advertisement

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিসহ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদন এ খবর জানিয়েছে।

ভারত সরকার বলেছে, ভারত-বাংলাদেশ সীমান্তের (আইবিবি) বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি কমিটি গঠন করেছে ভারত সরকার। কমিটি ভারতীয় নাগরিক এবং বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রাখবে।

এই কমিটির নেতৃত্বে থাকবেন বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) ইস্টার্ন কমান্ডের এডিজি, দক্ষিণবঙ্গের বিএসএফ ফ্রন্টিয়ার সদর দপ্তরের আইজি, বিএসএফ ফ্রন্টিয়ার সদর দপ্তর ত্রিপুরার আইজি, ল্যান্ড পোর্ট অথরিটি অব ইন্ডিয়ার (এলপিএআই) সদস্য (প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট) এবং এলপিএআইয়ের সচিব।

এর আগে বৃহস্পতিবার শান্তিতে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন। ছাত্র-জনতার গণ–অভ্যুত্থানে শেখ হাসিনার ১৫ বছরের শাসনের অবসানের পর তিনি দেশে আবারও গণতন্ত্র ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন।

বাংলাদেশে কয়েক সপ্তাহের সহিংসতায় ৪৫৫ জন নিহতের পর ড. ইউনূস ইউরোপ থেকে ঢাকায় ফিরেছেন। তিনি দেশবাসীকে শান্তি-শৃঙ্খলা পুনরুদ্ধারে সংখ্যালঘুসহ নাগরিকদের একে অপরকে রক্ষার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা আমাদের প্রথম কাজ…আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক না করলে আমরা একধাপও এগোতে পারব না।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন এবং দেশের হিন্দু ও অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষার আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী মোদি এক্সে লিখেছেন, প্রফেসর মুহাম্মদ ইউনূসকে তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য শুভকামনা জানাই। আমরা হিন্দু এবং অন্য সব সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসার আশা করি। দুই দেশের জনগণের শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য ভারত বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এদিকে উদ্ভূত পরিস্থতিতে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিএসএফ। কোচবিহারের মাথাভাঙ্গার ভিজ্যুয়ালি দেখা গেছে, ১৬৯তম ব্যাটালিয়নের বিএসএফ সদস্যরা হালকা বৃষ্টি সত্ত্বেও রাতে টহল দিচ্ছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ভূমিকম্প

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০

June 27, 2026
বিধিনিষেধ

হরমুজ প্রণালি খুলতেই এলপিজি সরবরাহে বিধিনিষেধ প্রত্যাহার করল ভারত

June 27, 2026
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্পের বিরুদ্ধে মামলা

June 26, 2026

Latest News

ভূমিকম্প

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০

বিধিনিষেধ

হরমুজ প্রণালি খুলতেই এলপিজি সরবরাহে বিধিনিষেধ প্রত্যাহার করল ভারত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্পের বিরুদ্ধে মামলা

ভারতের ট্যুরিস্ট ভিসা

ভারতের ট্যুরিস্ট ভিসায় আবেদনের নতুন নিয়ম

বাকিংহাম প্যালেস

ঐতিহ্য ভেঙে বাকিংহাম প্যালেসে না থাকার সিদ্ধান্ত চার্লসের

health tips world

ভারতীয় ট্যুরিস্ট ভিসা : সামান্য ভুলেই বাতিল হতে পারে আবেদন, সঠিকভাবে করবেন যেভাবে

Juta

এবার ‘মন ভালো’ করবে নাইকির জুতো!

রাজা চার্লস

১ কোটি পাউন্ডেরও বেশি কর দিয়ে শীর্ষ করদাতাদের তালিকায় রাজা চার্লস

সিন্দুর

‘অপারেশন সিন্দুর’-এ নিহত ছয় সেনার নাম প্রকাশ করল ভারত

চীন

‘উন্নয়ন ও সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের নতুন সরকারের পাশে থাকবে চীন’

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa