Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home Bangladesh breaking news বাংলাদেশে এসে বাল্যবিয়ে করলেন জংজিয়াং মামুসা
Bangladesh breaking news বিভাগীয় সংবাদ

বাংলাদেশে এসে বাল্যবিয়ে করলেন জংজিয়াং মামুসা

By Tarek HasanMar 5, 2026, 4:35 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

প্রেমের টানে সুদূর চীন থেকে টাঙ্গাইলের ঘাটাইল এসে মায়া আক্তার (১৬) নামে এক স্কুল ছাত্রীকে বিয়ে করেছেন জংজিয়াং মামুসা নামে এক যুবক। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

জংজিয়াং মামুসা

গত ২১ ফেব্রুয়ারি রাতে মুসলিম রীতি অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হয়। এর আগে ১৮ ফেব্রুয়ারি রাতে উপজেলায় পাচটিকরি গ্রামে আসেন চীনা নাগরিক জংজিয়াং মামুসা। খবর পেয়ে দূরদূরান্ত থেকে লোকজন ছুটে আসছে মায়ার বাড়িতে।

এদিকে পাসপোর্ট, ভিসা ও অন্যান্য কার্যক্রম শেষে স্ত্রীকে চীন নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে মামুসার।

সরেজমিনে জানা গেছে, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের আব্দুল মালেকের নবম শ্রেণি পড়ুয়া মেয়ে মায়ার সঙ্গে এক মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম ‘উইচ্যাট’-এর মাধ্যমে পরিচয় হয় চীনের গানসু প্রদেশের সানজিয়া টাউনশিপ গ্রামের জংজিয়াং মামুসার। গড়ে ওঠে বন্ধুত্ব। কিছুদিন না যেতেই সে সম্পর্ক রূপ নেয় প্রেমে। এর মধ্যে মায়ার বিয়ের কথাবার্তা চলতে থাকে।

বিষয়টি জানানো হয় মামুসাকে। পরে ১৮ ফেব্রুয়ারি পাঁচটিকরি গ্রামে চলে আসেন জংজিয়া মামুসা। পরে ২১ ফেব্রুয়ারি রাতে কাজী ডেকে মুসলিম রীতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। এদিকে বিয়ের পর থেকে মামুসা স্ত্রী মায়াকে নিয়ে হাত ধরে ঘুরে বেড়াচ্ছে গ্রামের মেঠোপথ ও রাস্তাঘাট দিয়ে। খাচ্ছেন মাছ, মাংস, সবজিসহ সবধরনের দেশীয় খাবার।

চীনা যুবক মামুসা জানান, ১৫ দিন ধরে মায়ার ভালোবাসার টানে সে বাংলাদেশে এসেছে। বিয়েও করেছেন মায়াকে। পাসপোর্ট, ভিসা ও অন্যান্য কার্যক্রম শেষে স্ত্রীকে চীন নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।

মায়া জানায়, উইচ্যাটের মাধ্যমে তাদের পরিচয়। বিয়ে হয়েছে তাদের। স্বামীর সঙ্গে চীনে যেতে ইচ্ছুক মায়াও। স্থানীয়রা জানান, চীনা নাগরিক মামুসা পাঁচটিকরি আসার খবরে তারা দেখতে আসছেন। আশপাশের লোকজন ভিড় করছেন মালেকের বাড়িতে। তাদের মধ্যে বিরাজ করছে কৌতূহল। সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের।

আরও পড়ুনঃ

ড্রাইভারের সঙ্গে পরকীয়ার অভিযোগে মুখ খুললেন ডলি সায়ন্তনী

মায়ার বাবা আব্দুল মালেক জানান, প্রথমে বিষয়টি তিনি মেনে না নিলেও পরে নিয়তির কাছে ছেড়ে দিয়ে সব কিছু মেনে নিয়েছেন। মেয়েকে চীন পাঠাতেও তিনি।

এদিকে মাত্র ১৬ বছর বয়সে ওই কিশোরীর বিয়ে হওয়ায় সমালোচনা করছেন অনেকে।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
কিশোরী সাফওয়ানা সিদ্দিক রেয়ান

‘সারা বাংলাদেশ লিখে দিলেও এত খুশি হতাম না’

May 23, 2026, 5:51 PM Asia/Dhaka
অভিনেত্রী রুক্মিণী

অভিনেত্রীর বিকিনি পরা ভাইরাল ভিডিও সম্পর্কে যা জানা গেলো

May 23, 2026, 5:39 PM Asia/Dhaka
প্রধানমন্ত্রী তারেক রহমান

যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো: প্রধানমন্ত্রী তারেক রহমান

May 23, 2026, 5:11 PM Asia/Dhaka
Latest News
কিশোরী সাফওয়ানা সিদ্দিক রেয়ান

‘সারা বাংলাদেশ লিখে দিলেও এত খুশি হতাম না’

অভিনেত্রী রুক্মিণী

অভিনেত্রীর বিকিনি পরা ভাইরাল ভিডিও সম্পর্কে যা জানা গেলো

প্রধানমন্ত্রী তারেক রহমান

যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো: প্রধানমন্ত্রী তারেক রহমান

জুমার বয়ানের সময় মসজিদের ইমামের ওপর যুবদল নেতার হামলার অভিযোগ

Cow

কালু-ধলু বিক্রি হবে ২৫ লাখে, কিনলে সঙ্গে ছাগল ফ্রি

mayor-shahadat

৩ শিশু ধর্ষণ : দ্রুত বিচার ও ডে-কেয়ার সেন্টার চালুর দাবি চসিক মেয়রের

Jubok

শিশু ধর্ষণ: গণপিটুনির পর আইসিইউতে অভিযুক্ত

ইমাম

মক্তবে শিশুকে ধ ‘র্ষ ‘ণের চেষ্টা, হাতেনাতে আ ‘ট ‘ক ইমাম

Salish

নরসিংদীতে সালিশে ধর্ষণের বিচার, তরুণীর আত্মহত্যার চেষ্টা

জায়েদ খান

মামদানিকে সঙ্গে নিয়ে জায়েদ খানের বড় চমক

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp