Advertisement

জুমবাংলা ডেস্ক : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা দোলাপাড়া সীমান্তে কেরামতিয়া বড় মসজিদের দুই তলা ভবনের নির্মাণ কাজে বাধা দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে ওই মসজিদের জানালা নির্মাণ কাজে বাধা দেয় ভারতের শিতলকুচি থানার অমিত ক্যাম্পের বিএসএফের একটি টহল দল।

এ ঘটনায় বাংলাদেশি লোকজনসহ মসজিদের নামাজ পড়তে আসা মুসল্লিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এবিষয়ে রংপুর-৬১ বিজিবির বড়খাতা কোম্পানি কমান্ডার সুবেদার ইব্রাহিম মোল্লা জানান, বিএসএফের বাধায় নির্মাণ কাজ সাময়িকভাবে বন্ধ রয়েছে। এ বিষয়ে বিএসএফের সাথে আলোচনা চলমান রয়েছে।

জানা গেছে, দোলাপাড়া সীমান্ত এলাকায় মোঘল আমলে একটি ছোট মসজিদ নির্মাণ করেছিল স্থানীয় লোকজন। এরপর পর্যায়ক্রমে এটি বড় করা হয়। শুক্রবার মসজিদের দ্বিতীয় তলার জানালার কাঁচ স্থাপনের কাজ করতে গেলে আন্তর্জাতিক সীমান্ত আইনের অজুহাত তুলে বাধা দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

এবিষয়ে মসজিদ কমিটির সম্পাদক আলিমুদ্দিন জানান, ২০১১ সালে বাংলাদেশ ও ভারতের উচ্চ পর্যায় থেকে মসজিদের নকশা অনুমোদন হওয়ার পর ওই বছরের ২৯ এপ্রিল দুই তলা মসজিদ নির্মাণের কাজ শুরু হয়। প্রায় এক কোটি টাকা ব্যয়ে এ মসজিদ নির্মাণের কাজ এখনো চলছে। গত কয়েক দিন ধরে মসজিদের দুই তলায় জানালায় কাঁচ লাগানোর কাজ চলছিল। কিন্তু শুক্রবার দুপুরে ভারতীয় বিএসএফ ওই নির্মাণ কাজ বন্ধ করে দেয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.