Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক বাংলাদেশ ও চিন্ময় কৃষ্ণ প্রসঙ্গে মন্তব্য করায় কলকাতার ইসকন মুখপাত্র বহিষ্কার
আন্তর্জাতিক ওপার বাংলা

বাংলাদেশ ও চিন্ময় কৃষ্ণ প্রসঙ্গে মন্তব্য করায় কলকাতার ইসকন মুখপাত্র বহিষ্কার

By Rithe RoseJune 29, 20263 Mins Read

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার ইসকনের সহসভাপতি ও মুখপাত্র রাধারমণ দাসকে বহিষ্কার করেছে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)। বাংলাদেশে হিন্দু নির্যাতন এবং সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে প্রকাশ্যে অবস্থান নেয়াসহ বিভিন্ন মন্তব্যকে কেন্দ্র করে সংগঠনটি তাকে সব দায়িত্ব থেকে অব্যাহতি দেয়।

ইসকন মুখপাত্র

Advertisement

সংবাদমাধ্যম আউটলুক ইন্ডিয়া বলছে, রোববার (২৮ জুন) ঘোষণা করা এক সিদ্ধান্তে রাধারমণ দাসকে গণমাধ্যম, সরকারি কর্তৃপক্ষ এবং জনসম্মুখে ইসকনের প্রতিনিধিত্ব করা থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে। ভারতীয় বার্তাসংস্থা ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়ার (ইউএনআই) বরাতে এ তথ্য জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

অন্যদিকে বহিষ্কার হওয়ার পর রাধারমণ দাস এ শৃঙ্খলামূলক সিদ্ধান্ত মেনে নেয়ার কথা জানিয়েছেন। একই সঙ্গে তিনি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ইউএনআইকে তিনি বলেন, ‘বছরের পর বছর ধরে যারা আমাকে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। ইসকনের অব্যাহত উন্নতি ও সাফল্য কামনা করি।’

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, রোববার দেয়া এক বিবৃতিতে রাধারমণ দাস ছয়টি নির্দিষ্ট কারণের কথা উল্লেখ করেন। মূলত এসব কারণেই তাকে দায়িত্ব থেকে সরানো হয়েছে বলে তিনি দাবি করেন।

এর মধ্যে রয়েছে বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন নিয়ে তার প্রকাশ্য মন্তব্য, চিন্ময় কৃষ্ণ দাসের প্রতি সমর্থন, ২০২৬ সালের ২৯ মে রিপাবলিক টিভিতে অংশগ্রহণ, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী মেনকা গান্ধীকে আইনি নোটিশ পাঠানো, কৌতুকশিল্পী সুরলিন কৌরের বিরুদ্ধে সাইবার অভিযোগ দায়ের, সনাতন ধর্মের পক্ষে প্রকাশ্যে অবস্থান নেয়া এবং ১৯৭৬ সালের নিউইয়র্কের রথযাত্রার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক সম্পৃক্ততা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট শেয়ার করা।

তবে ইসকনের একাধিক সূত্র জানিয়েছে, মূলত বাংলাদেশের সন্ন্যাসীকে (চিন্ময় কৃষ্ণ দাস) ঘিরে করা তার প্রকাশ্য মন্তব্যের জেরেই এ শৃঙ্খলামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

সম্প্রতি পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে পরীক্ষামূলকভাবে ইসকনের তৈরি নিরামিষ মধ্যাহ্নভোজ চালুর পক্ষে সরব ছিলেন রাধারমণ দাস। তবে কলকাতার স্কুলগুলোতে ইসকনের খাবার চালুর বিষয়ে রাজ্য সরকারের সিদ্ধান্ত নিলেও মেন্যু থেকে ডিম বাদ দেয়ার বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়।

রাধারমণ দাসের দাবি ছিল, সয়াবিনের বড়ি, রাজমা, পনির ও ছোলার মতো খাবার শিশুদের প্রয়োজনীয় প্রোটিনের চাহিদা পূরণ করতে পারে। একই সঙ্গে তিনি ইসকনের স্বয়ংক্রিয় রান্নাঘর ও স্বাস্থ্যবিধির বিষয়টিও তুলে ধরেন।

সম্প্রতি তিনি বলেন, ‘আমরা (ইসকন) সারা বিশ্বে বাঙালি থালি পরিবেশন করি। তাই শুধু ডিম বা মাংস থাকলেই একটি বাঙালি থালি সম্পূর্ণ হয়— এ কথা ঠিক নয়। খাবারের তালিকায় ভাত, ডাল, খিচুড়ি ও সবজি থাকবে। থালিতে প্রোটিনের ঘাটতি থাকবে— এ ধারণাও সঠিক নয়। সয়াবিনের বড়ি ও রাজমার মতো অনেক উচ্চ প্রোটিনসমৃদ্ধ খাবার রয়েছে।’

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

তবে ইসকনের সূত্রগুলোর দাবি, ডিম ও সয়াবিনের তুলনা করে রাধারমণ দাস যে প্রকাশ্য ব্যাখ্যা দিয়েছেন, তাতে সংগঠনের শীর্ষ নেতৃত্ব সন্তুষ্ট ছিল না। ইসকনের অবস্থান হলো, সাত্ত্বিক খাবার নিয়ে বিস্তারিত জনসম্মুখে ব্যাখ্যা দেয়ার অনুমতি কোনও ব্যক্তিকে দেয়া হয়নি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
ইসকন মুখপাত্র
Rithe Rose
  • Website
  • X (Twitter)
  • Instagram

Rithe Rose serves as a Sub Editor at the iNews Desk, supporting daily news operations with a strong focus on accuracy, clarity, and editorial consistency. In this role, Rithe edits and refines news copy, verifies facts, sharpens headlines, and ensures stories align with newsroom standards and ethical guidelines. With a keen eye for detail and deadlines, Rithe collaborates closely with reporters and editors to maintain quality control across breaking and developing stories, helping deliver timely and reliable news to readers.

Related Posts
চীন

জাপানের ২০ প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করল চীন

June 29, 2026
Vumi

এক ঘণ্টারও কম সময়ে বাংলাদেশের আশপাশে তিনটি ভূমিকম্প, সতর্কতার আহ্বান

June 29, 2026
জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বাড়লো

June 29, 2026

Latest News

চীন

জাপানের ২০ প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করল চীন

Vumi

এক ঘণ্টারও কম সময়ে বাংলাদেশের আশপাশে তিনটি ভূমিকম্প, সতর্কতার আহ্বান

জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বাড়লো

USA

বসনিয়া নিয়ে মন্তব্য: সমালোচনার মুখে মাফ চাইলেন মার্কিন সংবাদকর্মী

ইরান

ড্রেসিং রুমে শান্তি, সম্মান ও বন্ধুত্বের আহ্বানে চিঠি লিখে যায় ইরান

গরুর মাংস

ভারতে গরুর মাংস রান্না করায় ৩ নারী গ্রেফতার

তাপপ্রবাহ

শতাব্দীর ভয়াবহ তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ

ভূমিকম্প

ধ্বংসস্তূপের নিচে ছেলের কান্না শুনেও অপেক্ষায় মা, ফুরিয়ে আসছে সময়

Pram

বাংলাদেশি কাজল ও ভারতীয় তরুণের প্রেমের গল্প পাল্টে দিলো একটি ফোনকল

ভেনেজুয়েলায় ভূমিকম্প

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa