Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী গমনের হার ৩ গুণ বেড়েছে
আন্তর্জাতিক শিক্ষা

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী গমনের হার ৩ গুণ বেড়েছে

By Protik Hossainনভেম্বর 19, 2019Updated:নভেম্বর 19, 20192 Mins Read

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর বেশির ভাগই যুক্তরাষ্ট্রের। তাই উচ্চশিক্ষায় বিভিন্ন দেশের শিক্ষার্থীদের পছন্দের গন্তব্য হিসেবে শীর্ষে রয়েছে দেশটি। পিছিয়ে নেই বাংলাদেশী শিক্ষার্থীরাও। গবেষণার তথ্য বলছে, গত এক দশকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশী শিক্ষার্থী বেড়ে হয়েছে তিন গুণ।

বৈশ্বিক শিক্ষার্থী গমনের বিষয়ে প্রতি বছর ‘ওপেন ডোরস রিপোর্ট’ প্রকাশ করে যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশন (আইআইই)। প্রতিবেদন তৈরিতে আর্থিক সহায়তা দেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। গতকাল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আনুষ্ঠানিকভাবে ওপেন ডোরস ২০১৯ প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোয় ২০১৮-১৯ শিক্ষাবর্ষে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থী ছিল ৮ হাজার ২০০ জনের বেশি। যদিও ২০০৯ সালে এ সংখ্যা ছিল মাত্র ২ হাজার ৬১৯। এ হিসাবে গত এক দশকে দেশটিতে বাংলাদেশী শিক্ষার্থী সংখ্যা বেড়ে তিন গুণের বেশি হয়েছে।

উচ্চশিক্ষা গ্রহণে যুক্তরাষ্ট্রে বাংলাদেশী শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধির বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বণিক বার্তাকে বলেন, দেশের বাইরে উচ্চশিক্ষা গ্রহণের জন্য যাওয়া বৈশ্বিকভাবেই স্বীকৃত। জ্ঞান অন্বেষণ, আদান-প্রদানে বিশ্বের নামকরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর বেশির ভাগই যুক্তরাষ্ট্রে। তাই দেশটিতে আমাদের দেশ থেকে শিক্ষার্থী গমনের হার বৃদ্ধির বিষয়টি খুবই ইতিবাচক।

প্রতিবেদনে বাংলাদেশী শিক্ষার্থী গমন বিষয়ে বলা হয়েছে, উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী পাঠানো দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ২০তম। ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ৮ হাজার ২০০ জনের বেশি বাংলাদেশী শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত ছিল, যা এর আগের শিক্ষাবর্ষের তুলনায় ১০ শতাংশ বেশি। অধ্যয়নরত মোট ৮ হাজার ২৪৯ জন বাংলাদেশী শিক্ষার্থীর মধ্যে ৫ হাজার ২৭৮ জনই স্নাতক পর্যায়ের, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের তুলনায় যা ১৩ দশমিক ৫ শতাংশ বেশি।

বাংলাদেশী শিক্ষার্থী বৃদ্ধির হার বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী পাঠানোর হার সবচেয়ে দ্রুত বেড়ে চলা দেশগুলোর একটি বাংলাদেশ। আর সর্বোচ্চ শিক্ষার্থী আসা ২৫টি দেশের মধ্যে একমাত্র বাংলাদেশের ক্ষেত্রেই দুই অংকের প্রবৃদ্ধি হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশের প্রবৃদ্ধি দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ।

বাংলাদেশী শিক্ষার্থীদের পড়ার বিষয় সম্পর্কে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ক্যাম্পাসগুলোয় অধ্যয়নরত প্রায় ৭৫ শতাংশ বাংলাদেশী শিক্ষার্থী এসটিইএম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত) বিষয় নিয়ে পড়ছে। তাদের মধ্যে ৪০ দশমিক ৪ শতাংশ প্রকৌশল, ১৭ দশমিক ৭ শতাংশ গণিত বা কম্পিউটার বিজ্ঞান ও ১৫ শতাংশের বেশি লাইফ সায়েন্স নিয়ে পড়ছে। এছাড়া মোট শিক্ষার্থীর প্রায় ৮ শতাংশ পড়ছে ব্যবসা বা ব্যবস্থাপনা বিষয়ে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Protik Hossain
  • Facebook
  • X (Twitter)

Related Posts
Iran

২৪ ঘণ্টার মধ্যে ইরান আমেরিকা ঐতিহাসিক শান্তি চুক্তি!

জুন 13, 2026
India's new army chief

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

জুন 13, 2026
সর্বোচ্চ নেতা

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির দাফন ৯ জুলাই

জুন 13, 2026
Latest News
Iran

২৪ ঘণ্টার মধ্যে ইরান আমেরিকা ঐতিহাসিক শান্তি চুক্তি!

India's new army chief

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

সর্বোচ্চ নেতা

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির দাফন ৯ জুলাই

শিক্ষার্থীদের ঋণ

তৃতীয় ভাষা জানা শিক্ষার্থীদের ঋণ দেবে সরকার

Tower

আস্ত মোবাইল টাওয়ার উধাও!

Marrige

পঁচিশ বছর লিভ-ইন সম্পর্কে থাকা বাবা-মায়ের বিয়ে দিলেন সন্তানরা

ভারতীয় বিমান

আসামে ভারতীয় বিমান বাহিনীর পরিবহন বিমান বিধ্বস্ত

বিমান

আসামে বিমানবাহিনীর AN-32 বিমান বিধ্বস্ত, নিহত ৫

পুশ ইন

‘পুশ ইন’ ইস্যুতে মন্তব্য এড়ালেন শুভেন্দু অধিকারী

ছাগলের ক্লোন

দুধের সুনামি! চীনে সফলভাবে ছাগলের ক্লোন

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa