জুমবাংলা ডেস্ক : সম্প্রতি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী। প্রতিষ্ঠানটি সরাসরি কমিশন্ড অফিসার পদে ২০২৫ এ ডিইও ব্যাচে জনবল নিয়োগ দেবে। দেশসেবার সুযোগ, নেতৃত্বের চ্যালেঞ্জ ও রোমাঞ্চকর জীবনের অভিজ্ঞতা অর্জন করতে আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন।

Advertisement

শিক্ষা শাখা (বিবিধ বিষয়) পুরুষ ও মহিলা
শিক্ষাগত যোগ্যতা: সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ/রসায়ন/আইন বিষয়ে স্নাতক (সম্মান)সহ স্নাতকোত্তর। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি/সমমান—উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.০০ এবং স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪ স্কেলে) প্রাপ্ত হতে হবে।

শিক্ষা শাখা (ইঞ্জিনিয়ার) পুরুষ ও মহিলা
শিক্ষাগত যোগ্যতা: সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যেকোনো বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি/সমমান—উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.৫০সহ বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪ স্কেলে) প্রাপ্ত হতে হবে।

শিক্ষা শাখা (মেডিকেল) পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: সরকার কর্তৃক স্বীকৃত যেকোনো মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রিসহ ইন্টার্নশিপ সম্পন্ন হতে হবে। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি/সমমান—উভয় পরীক্ষায় জিপিএ ৪.৫০ (৫.০০-এর স্কেলে) থাকতে হবে।

প্রার্থীর বয়স: ১ জানুয়ারি ২০২৫ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর। অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।

বৈবাহিক অবস্থা: বিবাহিত/অবিবাহিত।

শারীরিক যোগ্যতা: পুরুষের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি, বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি। নারীদের উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, ওজন ৪৭ কেজি, বুকের মাপ স্বাভাবিক ২৮ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি। উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবেন।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। আবেদন ফি ৭০০ টাকা। আবেদনের প্রক্রিয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই প্রার্থীকে প্রাথমিক সাক্ষাৎকারের জন্য কলআপ লেটার, ফরম কমিশন ২-এ (পূরণকৃত আবেদন ফরম) ডাউনলোড ও প্রিন্ট করে নিতে হবে। সেসব পরবর্তী সময়ে প্রাথমিক সাক্ষাৎকারের সময় অন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ জমা দিতে হবে। নিয়োগ-সংক্রান্ত বিস্তারিত জানা যাবে ওয়েবসাইটে। অনলাইনে আবেদনের লিংক।

আবেদনের শেষ সময়: ৩ জুলাই ২০২৪ পর্যন্ত।

সূত্র: বাংলাদেশ নৌবাহিনীর চাকরিসংক্রান্ত ওয়েবসাইট

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.