Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home বাংলাদেশ-ভারতের সম্পর্ক অটুট আছে ও থাকবে : তথ্য প্রতিমন্ত্রী
জাতীয়

বাংলাদেশ-ভারতের সম্পর্ক অটুট আছে ও থাকবে : তথ্য প্রতিমন্ত্রী

By Shamim RezaFebruary 9, 20213 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মোঃ মুরাদ হাসান বলেছেন, বাংলাদেশ-ভারতের সম্পর্ক অটুট ছিল, আছে এবং থাকবে। তিনি বলেন, “আমি ৬ ফেব্রুয়ারির ব্রিগেডে বঙ্গবন্ধুর ভাষায় বলতে চাই, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক চিরকাল অটুট থাকবে। আমি একই সাথে বলতে চাই বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক অটুট ছিল আছে এবং থাকবে।”

‘এই সময় ভারতের সহযোগিতায় বাংলাদেশ ২০ লাখ ভ্যাকসিন পেয়েছে এবং এই ফেব্রুয়ারি মাসের মধ্যে তিন কোটি ভ্যাকসিন পাবে। এতে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক যে অটুট বন্ধন ছিল তা চিরকাল অটুট থাকবে’ বলেন তথ্যপ্রতিমন্ত্রী।

মুরাদ হাসান আজ কলকাতার প্রেসক্লাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ‘’বঙ্গবন্ধু ও বাংলাদেশের চলচ্চিত্র’’শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়েরর আয়োাজনে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের সহযোগিতায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন তথ্য মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া। উপস্থিত ছিলেন ভাষাবিদ ড. পবিত্র সরকার, কলকাতার বিশিষ্ট পরিচালক সৃজিত মুখার্জী প্রমুখ। এতে সভাপতিত্ব করেন কলকাতাস্থ বাংলাদেশ উপ হাইকমিশনের উপ-হাইকমিশনার তৌফিক হাসান। পরিচালনা করেন কলকাতাস্থ বাংলাদেশ উপ হাইকমিশনের প্রথম সচিব প্রেস ডঃ মোঃ মোফাকখারুল ইকবাল।

প্রধান অতিথি কলকাতার বাংলাদেশ উপ দূতাবাসের সহযোগিতায় কলকাতার ঐতিহাসিক প্রেসক্লাবে এমন আয়োাজনে অংশ নিতে পেরে নিজেকে ধন্য মনে করে বলেন, ‘ বিশেষ করে কলকাতার সেই ঐতিহাসিক প্রেসক্লাব যা মুক্তিযুদ্ধের অন্যতম সহযোগী। সেখানে বসে বক্তব্য রাখা আমার কাছে গর্বের।’

তিনি বলেন, বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ৬ ফেব্রুয়ারি কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে জনসভায় বক্তব্য রেখেছিলেন তা ইতিহাসে সর্ববৃহৎ এবং বিশাল সমাবেশ। যেখানে পশ্চিমবঙ্গের ১৪ লাখ মানুষ সমবেত হয়েছিলেন। সেই সময় পশ্চিমবঙ্গের মানুষ বঙ্গবন্ধুর প্রতি যে সমর্থন ব্যক্ত করেছিলেন তা আন্তরিকভাবে স্মরণ করেন। একই সাথে তিনি ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধী ও সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে গভীরভাবে স্মরণ করেন।

ইন্দিরা গান্ধীর অবদান বাংলাদেশ চিরকাল মনে রাখবে উল্লেখ করে প্রতিমন্ত্রী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বাংলাদেশের জাতীয় কবি নজরুল ইসলাম এবং বাংলা ভাষি শিল্পী-সাহিত্যিকদের স্মরণ করেন।

তথ্য মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া বলেন, এখন যৌথ ভাবে কাজ করে দুদেশের চলচ্চিত্র অনেক জনপ্রিয়তা পেয়েছে। বাংলাদেশের অনেক শিল্পীকে পশ্চিমবাংলাও চিনতে পারছে। তিনি বলেন, ‘আমরা রাজনৈতিক ভাবে ভাগ হয়ে গেলেও আদতে আমারা বাঙালি। তাহলে আমারা কেন পানি ভাগ করে নিতে পারবো না? আমরা যদি ভাগাভাগি করে নিতে পারি তাহলে আমাদের মধ্যে কোন বিভেদ থাকবে না।’

সৃজিত মুখার্জী বলেন, তৃতীয়বারের মতো যে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হচ্ছে যেখানে দেখে মনেই হয় না আলাদা করে অন্য কোন দেশের চলচ্চিত্র দেখছি। আন্তর্জাতিক ভাবে বাংলাদেশ আলাদা দেশ হলেও অন্তত পশ্চিমবাংলা বাসীর কাছে বাংলাদেশের ছবি দেখার জন্য কোন সাব টাইটেলের প্রয়োজন হয় না। কারণ আমরা ছোটবেলা থেকেই বাংলা সাহিত্য ও সংস্কৃতির মধ্যে বড় হয়েছি।

পবিত্র সরকার বলেন, ‘আমি চুরাশি বছর বয়স পার করেছি। এতগুলো বছরেও আমি খুব একটা চলচ্চিত্রের সঙ্গে সম্পৃক্ত নই, তবে আমি যৌবনে কিছু সিনেমা দেখতাম। আমি বেশি পরিচিত বাংলা নাটকের সাথে। এখনও বাংলাদেশে গেলে সেখানকার নাটক দেখি। তবে চলচ্চিত্র না দেখলেও বাংলাদেশের চলচ্চিত্রের খবর রাখি। বর্তমানে বাংলাদেশে অনেক উন্নত মানের সিনেমা তৈরি হচ্ছে, বিশ্বের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সম্মান ও গুরুত্ব পাচ্ছে। যা আমার কাছে বাঙালি হিসেবে গর্বের।- বাসস

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
সেনাসদস্য

এবার ভোটকেন্দ্রের আঙিনা পর্যন্ত টহলের অনুমতি পেয়েছে সেনাসদস্যরা

February 5, 2026
ঢাকার আবহাওয়া

ঢাকার আবহাওয়া নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

February 5, 2026
সেনাবাহিনী প্রধান

নির্বাচনে সেনাসদস্যদের নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশ সেনাপ্রধানের

February 5, 2026
Latest News
সেনাসদস্য

এবার ভোটকেন্দ্রের আঙিনা পর্যন্ত টহলের অনুমতি পেয়েছে সেনাসদস্যরা

ঢাকার আবহাওয়া

ঢাকার আবহাওয়া নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

সেনাবাহিনী প্রধান

নির্বাচনে সেনাসদস্যদের নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশ সেনাপ্রধানের

মেট্রোরেল

ভোটের দিন মেট্রোরেল চলবে কি না, জানাল ডিএমটিসিএল

ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণা

ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে

সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের প্রশাসনে রদবদল

বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার

বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার দেখাল পুলিশ

থাকতে চাই না

‘নষ্ট রাজনীতিতে আর থাকতে চাই না’

মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ

সিলেটে মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫

ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.