72387278_425263584793667_3509313366906634240_n

Advertisement

রফিক সরকার, গাজীপুর প্রতিনিধি: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, কালীগঞ্জ উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং শহীদ ময়েজউদ্দিন কন্যা মেহের আফরোজ চুমকি এমপি বলেন, ’৫২ ’৬৯, ’৭১ আর স্বৈরাচার বিরোধী আন্দোলনের ছাত্রলীগ চাই আমরা। অন্যকোন ছাত্রলীগ নয়, আমরা বাংলার মাটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের ছাত্রলীগকেই দেখব। যারা হবে আগামীর বঙ্গবন্ধু।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় গাজীপুরের কালীগঞ্জ পৌর ছাত্রলীগ আয়োজিত ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা পরিচালনা কমিটির আহŸায়ক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজ সেবক, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আত্মদানকারী জাতীয় বীর শহীদ ময়েজউদ্দিনের স্মরণসভায় উপজেলার দলীয় কার্যালয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

চুমকি আরো বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর যখন দলকে নেতৃত্ব দেওয়ার মত কোন স্থান ছিলনা, তখন ময়েজউদ্দিন তার নিজ বাসায় বসে দিশেহারা দলকে নেতৃত্ব দিয়েছিল। শহীদ ময়েজউদ্দিন ছিলেন একজন সত্যিকারের দেশ প্রেমিক। তাঁকে হারিয়ে শুধু কালীগঞ্জ বা গাজীপুর নয়, পুরো দেশ হারিয়েছে একজন সত্যিকারের দেশ প্রেমিককে।

72403810_1295897023924118_8434324641215938560_n

কালীগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি আলী-আল-রাফুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদমান সাকিব আলভীর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন শাওন, সাধারণ সম্পাদক মো. জাহিদুল আলম রবিন। এছাড়া জেলা, উপজেলা ও পৌর ছাত্রলেিগর নেতৃবৃন্দ শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ সময় জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google