বরখাস্ত

Advertisement
ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মন্তব্য করেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী পদত্যাগ না করার সিদ্ধান্ত নিলে সেটি মোকাবেলার একমাত্র উপায় হচ্ছে তাকে বরখাস্ত করা। তিনি বলেন, অসংখ্য ভুলত্রুটি সত্ত্বেও বাংলার মানুষ মমতাকে অনেকদিন সহ্য করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির সিইও ও এডিটর-ইন-চিফ রাহুল কানওয়ালকে গতকাল মঙ্গলবার (৫ মে) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “উনি (মমতা ব্যানার্জী) যদি পদত্যাগ না করেন তাহলে তাকে বরখাস্ত করা হবে—সোজা কথা। দেশ তার কথায় চলবে না। সরকার একটা নির্দিষ্ট সময় অপেক্ষা করবে। এরপর, তাকে বরখাস্ত করা হবে।”

তিনি আরও বলেন, “ফলাফল হয়ে গেছে। আপনি (মমতা ব্যানার্জী) বলছেন, ১০০ আসন আপনার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। তাহলে আমিও বলতে পারি কংগ্রেসের জেতা ১৯টি আসন আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। আমার ১২৬ আসন পাওয়া উচিত ছিল। এভাবে একটা দেশ চলে না।”

টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকার পর এবারের নির্বাচনে বিজেপির কাছে পরাজিত হন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী। এরপর তিনি দাবি করেন, কারচুপির মাধ্যমে তাকে হারানো হয়েছে এবং তিনি পদত্যাগ করবেন না—যার ফলে ক্ষমতা হস্তান্তর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে মমতা বলেন, “আমি হারিনি। তাই আমি রাজ ভবনে যাবো না। আমি পদত্যাগ করবো না।”

এদিন মমতাকে উদ্দেশ্য করে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “আপনি সীমান্তে বেড়া দিতে দেননি। এরপর আবার আপনিই বলছেন, আপনার কাছ থেকে আসন ছিনিয়ে নেওয়া হয়েছে। আপনার এ পরিণতি আরও আগেই হওয়া উচিত ছিল। পশ্চিমবঙ্গের মানুষ আপনাকে অনেক দিয়েছে। এবার তারা বিজেপিকে ম্যান্ডেট দিয়েছে। এমনভাবে আপনি বললেন যে পদত্যাগ করবেন না যেন আপনার সিদ্ধান্তের ওপরই সবকিছু নির্ভর করছে!”

পশ্চিমবঙ্গের নির্বাচনে ২৯৩ আসনের মধ্যে বিজেপি পেয়েছে ২০৬টি এবং তৃণমূল পেয়েছে ৮০টি আসন। এর আগে ২০২১ সালে তৃণমূল ২১৫ আসন পেয়ে বিজেপিকে হারিয়েছিল।

সূত্র: এনডিটিভি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.